Next CM of Rajasthan: রাজস্থানের মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও দুই বড় নাম! ইস্তফা দিলেন 'যোগী'
Next CM of Rajasthan: প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের দিল্লি যাত্রার মধ্যেই রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে আরও একটি বড় নাম উঠে আসছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে মুখ্যমন্ত্রী বসাতে সিদ্ধান্ত নিতে পারে।
এদিকে বসুন্ধরা রাজের নাম সামনের দিকে থাকলেও তা নিয়ে সাসপেন্স তৈরি হয়েছে। বসুন্ধরা গোষ্ঠীর নেতাদের উপেক্ষা করা কঠিন বলেও মনে করছেন অনেকে। জল্পনা চলছে রাজস্থানের যোগী বলে পরিচিত বাবা বালকনাথের নাম নিয়েও। বিধানসভা নির্বাচনে জয়ের পরে তিনি সাংসদ পদে ইস্তফা দিয়েছেন। ইস্তফা পত্র তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার হতে তুলে দিয়েছেন।

রাজস্থানের জনগণ গত ত্রিশ বছরের ঐতিহ্য বজায় রেখে সরকার পরিবর্তন করেছেন। এবার বিজেপি সেখানে জয় পেয়েছে। তবে বিজেপি এবার মুখ্যমন্ত্রী পদের জন্য কোনও মুখ সামনে না রেখেই নির্বাচনে লড়াই করেছে। উল্লেখ্য যে আগের চারটি নির্বাচনে বিজেপি বসুন্ধরা রাজেকে সামনে রেখেই নির্বাচনে লড়াই করেছিল।
বসুন্ধরা রাজে, বাবা বালকনাথ ছাড়াও মুখ্যমন্ত্রী পদের জন্য আরও নাম উঠে এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন জয়পুরের রাজকুমারী দিয়া কুমারী। তিনিও লোকসভার সদস্য। উল্লেখ্য যে জয়পুরের বিদ্যাধরনগর আসন থেকে বসুন্ধরা রাজে ঘনিষ্ঠ নরপত রাজভির টিকিট বাতিল করে দিয়া কুমারীকে টিকিট দেওয়া হয়েছিল। যে কারণে মুখ্যমন্ত্রী পদে দিয়া কুমারীর নামও উঠে আসছে।
This is the Real Face of "Farmer Friendly" Mamata Banerjee Govt:-
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 7, 2023
# Farmers were asked to bring their paddy to the Kishan Mandi (Procurement Centre) at Goghat in the Hooghly District, on a certain date. When they lined up their yields on vehicles in front of the Kishan Mandi,… pic.twitter.com/Ieg6G07QvI
মুখ্যমন্ত্রী পদে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের নাম উঠে আসছে। তিনি রাজ্যে বসুন্ধরা রাজের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত হলেও, রাজ্য ও কেন্দ্রের নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। এছাড়াও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নামও রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে উঠে আসছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications