New Year: ২০২২-কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৩-কে স্বাগত জানাল ভারত সহ গোটা বিশ্ব

তিন...দুই...এক... ধুম! হ্যাপি নিউ ইয়র। ২০২২ কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৩কে স্বাগত জানাল দেশ। ঘড়ির কাঁটাতে রাত ১২ টা বাজতেই আলোর রোশনাইতে নতুন বছরকে স্বাগত জানাল সাধারণ মানুষ। নতুন বছরকে উদযাপন করতে কেউ নেমে পড়লেন রাস্তা

তিন...দুই...এক... ধুম! হ্যাপি নিউ ইয়র। ২০২২ কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৩ কে স্বাগত জানাল দেশ। ঘড়ির কাঁটায় রাত ১২ টা বাজতেই আলোর রোশনাইতে নতুন বছরকে স্বাগত জানাল সাধারণ মানুষ। নতুন বছরকে উদযাপন করতে কেউ নেমে পড়লেন রাস্তায় আবার কেউ নানা রকম খাওয়া নতুন বছরকে স্বাগত জানালেন।

২০২৩-কে স্বাগত জানাল ভারত সহ গোটা বিশ্ব

সর্বত্র উৎসবের মেজাজ।

গত দু'বছর করোনার মধ্যে দিয়ে কেটেছে গোটা দেশের। যদিও ২২ এর শুরুতে আতঙ্ক থাকলেও মোটের উপর ভালোই কেটেছে গোটা বছর। যদিও ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে নতুন করে করোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে। আতঙ্ক তৈরি হয়েছে ভারতেও। বিশেষজ্ঞরা বলছে আগামী ৪০ টা দিন খুবই গুরুত্বপূর্ণ। ফলে ২৩-এর শুরুটাই একটা আতঙ্ক দিয়ে তৈরি হচ্ছে। আগামী বছরটাতেও আতঙ্ক পিছু ছাড়ছে না। ফলে নতুন বছর ২০২৩ যেন সবার ভালো কাটে সেটাই কামনা সবার।

ভারতের আগেও একাধিক দেশ নতুন বছরকে স্বাগত জানিয়েছে। সময় হিসেবে সূর্যোদয় দেশে সবার আগে হয় সেই দেশ সবার আগে নতুন বছরকে স্বাগত জানিয়ে ফেলেছে। গোটা বিশ্বে সবার প্রথমে নতুন বছরকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, হংকংয়ের মতো একাধিক দেশ। সময়ের নিরিখে ভারতের থেকে অনেকটাই এগিয়ে এই সমস্ত দেশগুলি। স্বভাবতই বর্ষবরণের আনন্দে মেতে উঠেছেন সে দেশের সাধারণ মানুষ।

ইতিমধ্যে একাধিক দেশের বর্ষবরণের ছবি এবং ভিডিও সামনে এসেছে। একেবারে আলোর মালায় সেজে উঠেছে সিডনির অপেরা হাউস, সিডনি হারবার। নিউজিল্যান্ডের অকল্যান্ডের হারবার ব্রিজে আতসবাজি ফাটিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হল।

নতুন বছরে সেজে উঠেছে শহর কলকাতাও। স্কুল, কলেজ, অফিসে ছুটির দিন এই ১ জানুয়ারি। তাই ৩১ জানুয়ারি বেশির ভাগ মানুষই মেতে উঠেছে উদযাপনের আনন্দে। সেজে উঠেছে পার্ক স্ট্রিট, লেক টাউনের মতো বিভিন্ন জায়গা। আলোর রোশনাই, বাজি, সব রসদই মজুত আছে।

২ তারিখ থেকে আবার সেই একঘেয়ে জীবনে ফিরে যাওয়া, সেই থোড় বড়ি খাড়া। তাই ৩১ আর ১- এই দুই দিনে যতটা পারা যায় আনন্দ মেখে নিতে চাইছেন সবাই। বহু মানুষ তাঁদের মতো করে বহু প্রত্যাশা নিয়ে নতুন বছর শুরু করতে চলেছেন। অনেকেই অনেক রেজোলিউশন নিচ্ছেন। তবে সে সব কতটা বাস্তবায়িত হবে, তা সময়ই বলবে।

নতুন বছরে ওয়ান ইন্ডিয়ার সকল পাঠক শুভেচ্ছা-

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+