২৬ জুন থেকে আংশিক কার্যকর হতে যাচ্ছে নতুন টেলিযোগাযোগ আইন! কী আছে সেখানে, কী বলছে সরকারি বিজ্ঞপ্তি
দেশে চালু হতে যাচ্ছে নতুন টেলি যোগাযোগ আইন। শুক্রবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেলিকমিউনিকেশন অ্যাক্ট ২০২৩-এর নিয়মগুলি ২৬ জুন থেকে কার্যকর করা হবে। টেলিকমিউনিকেশন অ্যাক্ট ২০২৩ আগেকার অনেকগুলি আইনের ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে ভারতীয় টেলিগ্রাফ অ্যাক্ট ১৮৮৫, টেলিগ্রাফি অ্যাক্ট ১৯৯৩, টেলিগ্রাফ অয়্যার্স অ্যাক্ট ১৯৫০।
কেন্দ্রীয় সরকারের তরফে টেলিকমিউনিকেশন অ্যাক্ট ২০২৩ চালু করতে ২৬ জুন নির্ধারণ করা হয়েছে। ওই দিন থেকে ওই আইনের ১,২,১০ থেকে ৩০, ৪২ থেকে ৪৪, ৪৬, ৪৭. ৫০, ৫৮, ৬১, ৬২ ধারাগুলি বলবত হবে।

২৬ জুন থেকে চালু হতে যাওয়া টেলিকমিউনিকেশন অ্যাক্ট ২০২৩-এ বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে, বিদেশি রাষ্ট্রের সঙ্গে সঙ্গে সম্পর্ক কিংবা যুদ্ধের ক্ষেত্রে সরকার যে কোনও টেলি যোগাযোগা পরিবেষা বা নেটওয়ার্ক নিয়ন্ত্রণ কিংবা পরিচালনার দায়িত্ব নিতে পারবে।
এই নতুন নিয়মগুলি চালু হওয়ার সঙ্গে সঙ্গে ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড পরিবর্তিত হয়ে ডিজিটাল ভারত নিধি হয়ে যাবে। সেই অর্থ গ্রামীণ এলাকায় টেলিকম পরিষেবা প্রতিষ্ঠায় সহায়তার পরিবর্তে গবেষণা, উন্নয়ন ও পাইলট প্রকল্পগুলির অর্থায়নের জন্য ব্যবহার করা হবে।
নতুন আইনে ব্যবহারকারীরা স্প্যাম ও ম্যালিসিয়াস যোগাযোগ থেকে রক্ষা পাবেন। নতুন আইনের ধারাগুলি বাস্তবায়িত হলে, কেন্দ্রীয় সরকার কেবিল করিডর স্থাপন করতে পারবে।
এছাড়া গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে অযাচিত ব্যবসায়িক বার্তা ও কলগুলিকে রোধ করতে খসড় নির্দেশিকা জারি করেছে। এক্ষেত্রে প্রথমবারের মতো গোপনীয়তা লঙ্ঘন, উপভোক্তা অধিকার লঙ্ঘনের জন্য জরিমানা বিবেচনা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications