Vande Bharat Express Train: নতুন স্টপেজ পেল পাটনা-হাওড়া বন্দে ভারত! বদল হল সময়েরও
Vande Bharat Express Train: নতুন স্টপেজ পেল পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Howrah-Patna)। গত কয়েকমাস আগে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে মোটামুটি যাত্রী নিয়ে চলছে পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। যদিও যাত্রী সংখ্যা বাড়াতে দফায় দফায় আলোচনা সেরেছেন রেল শীর্ষ আধিকারিকরা। সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু বদলও আনা হয়েছে।
এবার পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আরও একটি স্টেশনে থামবে। প্রভাত খবরে প্রকাশিত খবর অনুযায়ী, এখন থেকে বখতিয়ারপুর রেলওয়ে স্টেশনে (Bakhtiyarpur Junction Railway Station) স্টপেজ দেবে ভারতের প্রথম এই সেমি বুলেট (Vande Bharat Express Train)।

জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস ৮টা ৩৭ মিনিটে বখতিয়ারপুর রেলওয়ে স্টেশনে স্টপেজ দেবে। মাত্র দুমিনিট দাঁড়াবে ট্রেনটি (Vande Bharat Express Train)। এরপর ৮টা ৩৯ মিনিটে ফের ওই স্টেশন থেকে ছেড়ে যাবে বলে জানিয়েছেন রেলের ওই আধিকারিক।
একই ভাবে ট্রেন নং 22347 হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস বখতিয়ারপুর ২১ টা ৩২ মিনিটে পৌছবে। এবং ২১.৩৪ মিনিটে ফের ছেড়ে যাবে। গতকাল রবিবার থেকেই নতুন এই পরিষেবা শুরু হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরেই বখতিয়ারপুর রেলওয়ে স্টেশনে যাতে পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি (Vande Bharat Express Train) স্টপেজ দেয় সেই দাবি জানানো হচ্ছিল। এই বিষয়ে রেলের কাছে দাবিও জানানো হয়। অবশেষে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হল।
রেল আধিকারিকরা মনে করছেন, এই সিদ্ধান্তে পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) ট্রেনে যাত্রী সংখ্যা বাড়তে পারে। যদিও নতুন স্টপেজের পর কি হয় সেদিকে কড়া নজর রেল আধিকারিকরা রাখছেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যদিও এই সিদ্ধান্তে বন্দে ভারতের সময়সীমায় কিছুটা বদল আনা হয়েছে বলে প্রভাত খবরে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
আর সেই খবর অনুযায়ী, মোকামা এবং লাখিসরাই স্টেশনে ট্রেন নম্বর 22348 পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) থামার সময় বদল হয়েছে। যেমন মোকামায় এই ট্রেন 09.02 এর পরিবর্তে 09.04 এ থামবে। অন্যদিকে লাখিসরাই স্টেশনে ট্রেনটি 09.24 এর জায়গায় 09.26 মিনিটে থামবে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত পূর্ব রেলের তরফে কিছু জানানো হয়নি। এই ট্রেনে টিকিট কাঁটার আগে অবশ্যই টাইম টেবিল ভালো ভাবে জেনে নিন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications