ভারতীয় রেলওয়ের নতুন নিয়ম! তৎকাল টিকিট বুকিংয়ের জন্য OTP যাচাই বাধ্যতামূলক, কবে থেকে? জানুন

ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য একটি নতুন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। এখন থেকে যাত্রীদের মোবাইল নম্বরে পাঠানো ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) যাচাই করার পরেই তাদের টিকিট দেওয়া হবে। তৎকাল টিকিট বুকিং ব্যবস্থার ন্যায্যতা নিশ্চিত করা এবং অপব্যবহার রোধ করার জন্য ভারতীয় রেলওয়ে এই ব্যবস্থা চালু করল। অর্থাৎ, টিকিট বুকিংয়ের সুরক্ষা এবং স্বচ্ছতা বৃদ্ধি করাই প্রধান লক্ষ্য।

OTP

১লা ডিসেম্বর থেকে সমস্ত তৎকাল টিকিট বুকিংয়ের জন্য OTP, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড বাধ্যতামূলক করেছে ভারতীয় রেলওয়ে। পশ্চিম রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে যে, 'রেলওয়ে বোর্ড কর্তৃক জারি করা নির্দেশিকা অনুসারে তৎকাল বুকিং ব্যবস্থার ক্ষেত্রে একটি বিশেষ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে শুধুমাত্র সিস্টেম-জেনারেটেড ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) প্রমাণীকরণ করার পরেই তৎকাল টিকিট জারি করা হবে। বুকিংয়ের সময় যাত্রীদের দেওয়া মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। সেই OTP সফলভাবে যাচাই করার পরেই টিকিট টিকিট পাওয়া যাবে।'

প্রথম পর্যায়ে, এই ওটিপি ভিত্তিক তৎকাল প্রমাণীকরণ ব্যবস্থাটি ট্রেন নং ১২০০৯/১২০১০, মুম্বাই সেন্ট্রাল-আহমেদাবাদ শতাব্দী এক্সপ্রেসে বাস্তবায়িত করা হবে। পরবর্তীতে নেটওয়ার্কের অন্যান্য ট্রেনেও এই ব্যবস্থাটি সম্প্রসারিত করা হবে। নতুন এই ব্যবস্থাটি আইআরসিটিসি ওয়েবসাইট (IRCTC), মোবাইল অ্যাপ এবং রেলওয়ে কাউন্টার সহ সমস্ত টিকিট বুকিং-এর জায়গায় প্রযোজ্য হবে। কর্মকর্তারা জানিয়েছেন, এরকম পরিবর্তনের উদ্দেশ্য হল স্বচ্ছভাবে তৎকাল বুকিং নিশ্চিত করা এবং প্রকৃত যাত্রীদের তৎকাল টিকিটের আরও ভাল অ্যাক্সেস প্রদান করা।

তৎকাল টিকিট কীভবে বুক করবেন?

শেষ মুহূর্তে সমস্ত ঝামেলা এড়ানোর জন্য তৎকাল টিকিট বুকিং করার সময় আগে আপনার IRCTC অ্যাকাউন্টটি লগ ইন করুন। তারপর সেখানে যাত্রার তারিখ সহ আপনার উৎস এবং গন্তব্য স্টেশনগুলি বেছে নিন। অনুসন্ধান ফর্মে 'তৎকাল' বিকল্পটি বাছাই করুন। সেখানে উপলব্ধ ট্রেনগুলি অনুসন্ধান করে আপনার পছন্দের বিকল্পটি বেছে নিন। তারপর যাত্রীর তথ্য যেমন নাম, বয়স, লিঙ্গ ইত্যাদি লিখুন। তারপর নেট ব্যাঙ্কিং, ক্রেডিট/ডেবিট কার্ড, অথবা পেমেন্ট ওয়ালেট ব্যবহার করে দ্রুত লেনদেন সম্পন্ন করুন। আপনার টিকিট বুকিং হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+