New Income Tax Bill: লোকসভায় পেশ নয়া আয়কর বিল, ব্যাপক সুবিধা পাবেন আয়করদাতারা! প্রভাব পড়বে বেতনেও?
New Income Tax Bill: নয়া আয়কর বিল পেশ লোকসভায়। আগামী অর্থবছরের জন্য বাজেট পেশের দিনেই নয়া আয়কর বিল আনা হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) । এরপরেই মন্ত্রিসভায় পাশ করানো হয় সেই বিল। এরপর আজ লোকসভায় সেই নয়া এই আয়কর বিল পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিরোধীদের ব্যাপক হইহট্টগোলের মধ্যেই তা পেশ করা হয়।
এবং ধ্বনি ভোটে তা পাশ হয়েছে। তবে নয়া এই বিলটি আরও আলোচনার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে বলে জানা যাচ্ছে। এরপরেই তা পেশ হবে। মনে করা হচ্ছে নতুন এই আয়কর বিল (New Income Tax Bill) আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে বলে।

এই বিল পেশ হলে আয়করদাতাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন বেতনভোগীরা উপককৃত হবেন বলে জানা যাচ্ছে।
New Income Tax Bill: নতুন বিল 536 ধারা
নতুন বিলে ৫৩৬ ধারা, ২৩ অধ্যায় এবং ১৬ টি সূচি আছে। নয়া এই বিলে নতুন কর বসানোর কথা হয়নি। সরকারের কথায়, এটা কোনও নতুন আইন নয়, পুরানো আয়কর আইনকে একেবারে সরল ভাবে বলা হয়েছে,যা সাধারণ মানুষ সহজ ভাবে বুঝতে পারেন। নয়া এই আয়কর বিলের মাধ্যমে দেশের মানুষ নানা ভাবে উয়পকৃত হবেন। বেশ কিছু ক্ষেত্রে বদল আসবে বলে জানানো হচ্ছে।
Union Finance Minister Nirmala Sitharaman introduces Income Tax Bill in Lok Sabha
— ANI (@ANI) February 13, 2025
(Photo source: Sansad TV/ YouTube) pic.twitter.com/blXeay57bT
New Income Tax Bill: বেশ কিছু বদল হচ্ছে
নয়া বিলে ফ্রিজ বেনিফিট কর সংক্রান্ত অপ্রয়োজনীয় ধারাকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আয়কর সংক্রান্ত নয়া এই বিলে কর বছর বা TAX Year চালু করতে চলেছে সরকার। এনপিএস এবং ইপিএফ-এর উপর কর ছাড়ের সীমা বাড়ানোর কথাও বলা হয়েছে। এছাড়াও মিউচুয়াল ফান্ড কিংবা বিভিন্ন রিটার্ড ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে কর ছাড়ের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, বীমা প্রকল্পগুলিতে করে দেশের মানুষ সরাসরি বিভিন্ন সুবিধা ভোগ করবেন।
এখানেই শেষ নয়, কড়া শাস্তির বিধানের কথাও বলা হয়েছে। কর ফাঁকি কিংবা আয় সংক্রান্ত তথ্য গোপন করলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে নয়া আয়কর বিলে। বিশেষ করে যারা কর দেন না, সেই সমস্ত ব্যক্তির উপর যাতে চড়া সুদ বসানোর বিধানও দেওয়া হয়েছে। এছাড়াও আরও সুবিধা মানুষ ভোগ করবেন বলেও জানা যাচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications