প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে নতুন উপায় আয়কর বিভাগের

অনলাইন এবং এসএমএস ব্যবস্থা ছাড়াও, প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে নতুন উপায় আয়কর দফতরের। নতুন একপাতার ফর্মে প্যান ও আধার নম্বর লিখে আবেদন করতে হবে করদাতাদের

অনলাইন এবং এসএমএস ছাড়াও করদাতাদের সুবিধার জন্য আধার কার্ড ও প্যান লিঙ্ক করতে একপাতার নতুন ফর্ম প্রকাশ করেছে আয়কর বিভাগ।[আরও পড়ুন:প্যান-এর সঙ্গে আধার লিঙ্ক করেননি, তাহলে উপায়]

এই ফর্মে এক নির্দিষ্ট ব্যক্তির প্যান ও আধার নম্বর লিখতে হবে। একই সঙ্গে উভয় কার্ডে থাকা নামের বানানও লিখতে হবে। ফর্মে থাকা নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর করে বলতে হবে, যে আধার নম্বর ওই ফর্মে দেওয়া হয়েছে, তা আর কোনও প্যান-এর সঙ্গে যুক্ত করা হয়নি।[আরও পড়ুন:যক্ষ্মা হলে রক্ষা নেই, লাগবে আধার কার্ড, বিজ্ঞপ্তি দিয়ে নয়া সিদ্ধান্ত সরকারের]

প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে নতুন উপায় আয়কর বিভাগের

একই সঙ্গে আবেদনকারীকে ফর্মে স্বাক্ষর করে বলতেহবে, উল্লিখিত প্যান কার্ড ছাড়া তার আর কোনও প্যান কার্ড নেই। আয়কর দফতর কর্তৃক প্রকাশিত এই ফর্মটি হল অনলাইন এবং এসএমএস ছাড়াও আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার অপর একটি উপায়। অর্থাৎ অনলাইন, এসএমএস ব্যবস্থার সঙ্গে কাগজের ফর্মেও প্য়ান ও আধার লিঙ্ক করার অপর একটি ব্যবস্থা। এমনটাই জানিয়েছে আয়কর বিভাগ।

একইভাবে আয়কর দফতর, নতুন প্যান আবেদনকারীদের ক্ষেত্রে আধার নম্বর দেওয়ার ব্যাপারটি নির্দিষ্ট করে দিয়েছে।
ই-ফাইলিং-এর ক্ষেত্রে প্যান-এর সঙ্গে আধার যুক্ত করার ব্যবস্থা তো আগে থেকেই ঘোষণা করেছিল আয়কর বিভাগ।

ওপরে উল্লিখিত বিষয়গুলি যাঁরা অনুসরণ করবেন না, তাঁরা আইন লঙ্ঘনের আওতায় পড়বেন বলে আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছে।

আয়কর বিভাগে তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, ১ জুলাই থেকে ই- ফাইলিং-এর ক্ষেত্রে আধার নম্বর কিংবা তার এনরোলমেন্ট আইডি বাধ্যতামূলক।

গতমাসেই সুপ্রিম কোর্ট আয়কর আইনের ১৩৯এএ ধারায়, আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে প্যান-এর সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রস্তাবে সায় দিয়েও গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আংশিক স্থগিতাদেশ দিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+