এখনও প্যান-এর সঙ্গে আধার লিঙ্ক করেননি, তাহলে উপায়

পয়লা জুলাই থেকে প্যান-এর সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক বললেও, যদি তা নাও হয়, প্যান বাতিল হবে না। আধারের সঙ্গে যুক্ত না করলে প্যান বাতিলের দিন এখনও ঘোষণা করেনি কেন্দ্র

মাঝে মাত্র কয়েক ঘণ্টা। প্যান-এর সঙ্গে আধার লিঙ্ক করতেই হবে। এমনটাই সরকারি নির্দেশিকা।

যদিও, পয়লা জুলাইয়ের আগে আধার কার্ড যদি প্যান-এর সঙ্গে সংযুক্ত নাও হয়, আপনার প্যান বাতিল হবে না।

এখনও প্য়ান-এর সঙ্গে আধার লিঙ্ক করেননি, তাহলে উপায়

প্যান-এর সঙ্গে আধার লিঙ্ক নিয়ে একাধিক প্রশ্ন এবং সন্দেহ ইতিমধ্য়েই উঠতে শুরু করেছে। কেননা, কেন্দ্র ইতিমধ্য়েই পরিষ্কার করে দিয়েছে, পয়লা জুলাই থেকে ITR ফাইলের ক্ষেত্রে এবং নতুন প্যান কার্ডের জন্য আধার আবশ্যিক।

পয়লা জুলাই থেকে প্যান-এর সঙ্গে আধার সংযুক্তিকরণ আবশ্যিক বললেও,কেন্দ্র একটা দিন ঘোষণা করতে পারে , যার পর থেকে আধারের সঙ্গে যুক্ত না থাকলে প্যান বাতিল হয়ে যাবে। তবে সেই দিন এখনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।

আয়কর কর্তৃপক্ষও জানিয়েছে, কোনও অবস্থাতেই কোনও প্যান কার্ড বাতিল হবে না।

কিন্তু পয়লা জুলাই থেকে দুটিকে লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়ায় নতুন প্যান কার্ডের আবেদনের ক্ষেত্রে এবং আয়কর রিটার্নের ক্ষেত্রে আধার নম্বর লিখে দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+