Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার দেশের এই সুপারফাস্ট ‘সাত্ত্বিক’ ট্রেনেই মিলবে নিরামিষ খাবার, থাকবে না আমিষের ছোঁয়াও

দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীদের ভ্রমণের জন্য অনেক রকম সুযোগ-সুবিধা দেওয়া হয়। সেই সঙ্গে ক্যান্টিনেরও ব্যবস্থা রয়েছে। যেখানে সব ধরনেরই খাবার পাওয়া যায়। লাঞ্চ ও ডিনারেরও ব্যবস্থা থাকে। তাছাড়াও ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন (আইআরসিটিসি) দ্বারা পরিচালিত প্যান্টি পরিষেবা যাত্রীদের কাছে এক কথায় অতি লোভনীয়।

তবে সকলেই যে আমিষ জাতীয় খাবার খান তা কিন্তু নয়। তবে বেশিরভাগ মানুষই কিন্তু আমিষ জাতীয় খাবারের উপর ভরসা রাখেন। বিরিয়ানি থেকে চিকেন পোলাও ও নানান ধরনের মাংস, ডিমের আইটেম অর্ডার করে থাকেন। সকলেই কিন্তু ট্রেনে মুখরোচক খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রাকে উপভোগ করেন।

Vande Bharat Express

এমন অনেকেই রয়েছেন যারা নিরামিষ খাবার খান অর্থাৎ পেঁয়াজ, রসুনের ছোঁয়া পর্যন্ত তারা খেতে চান না। তবে এবার আমাদের দেশে এমন একটি ট্রেন চালু হয়েছে, যেখানে যাত্রীদের নিরামিষ খাবারেই কিন্তু তাদের সন্তুষ্ট থাকতে হবে এবং এখানে তাঁদের মাছ, মাংস, এমনকি ডিমের ছোয়া পর্যন্ত থাকবে না।

এমন অনেক যাত্রীরা রয়েছেন, যারা মনে করেন ট্রেনের খাবার অনেক সময় বোধহয় ভালো হয় না। তারা পরিষ্কার-পরিচ্ছন্নভাবে রান্না করেন না। তারা ভাবেন আমি নিরামিষ আর আমিষ রান্নাও তারা বোধহয় একসঙ্গে করে ফেলেন! তবে এ ধারণা যে সম্পূর্ণ ভুল! এবার ভারতীয় রেলের পক্ষ থেকে জানা গেছে যে দিল্লি থেকে কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে তাতে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হবে। এটি ভারতের প্রথম ট্রেন যেখানে শুধুমাত্র নিরামিষ খাবারের উপর ভরসা রাখতে হবে সকলকে।

এটি 'সাত্ত্বিক ট্রেন’। এই ট্রেনে খাওয়ানো হবে না কোনও আমিষ খাবার, মাছ, মাংস ডিম। এমনকি ডিমের অমলেট পর্যন্তও পাবেন না যাত্রীরা। নিরামিষ কোনও কিছুই থাকবে না। এমনটাই সিদ্ধান্ত নিচ্ছে রেলের তরফে। শুনে নিশ্চয়ই অবাক লাগছে আপনার। আমিষের কোনও কিছুর ছোঁয়াও থাকবে না। নিরামিষ রান্না খুব যত্ন সহকারে এখানে করা হবে।

এই নয়া দিল্লি থেকে কাটরা পর্যন্ত যে বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে, সেখানেই শুধু মাত্র নিরামিষ খাবার পাওয়া যাবে। যাত্রীরা যে নিরামিষ খাবারই পাবেন, তা কিন্তু নয় যাত্রীরা কিন্তু এখানে কোনও ধরনের আমিষ খাবারও নিয়ে ট্রেনে উঠতে পারবেন না। ভারতীয় রেলের ক্যাটারিং সার্ভিস আইআরসিটিসি, সাত্ত্বিক কাউন্সিল অব ইন্ডিয়ার তরফে এমনটাই জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবার থাকবে এই ট্রেনে। তবে কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

দিল্লি ও কাটরা বন্দে ভারতই প্রথম সাত্ত্বিক ট্রেনের সার্টিফিকেট পাচ্ছে। কারণ নয়া দিল্লি থেকে কাটরা বন্দে ভারত এক্সপ্রেসে সকলেই বৈষ্ণোদেবীর দর্শনে যান। আর

এই সময়ে সকলেই নিরামিষ খাবার খান। তাই ট্রেনে নিরামিষ খাবার পাবেন সকলে। সেই সঙ্গে যাত্রীরাও আমিষ খাবার নিয়ে ট্রেনে যাত্রা করতে পারবেন না। আর এই ট্রেনটি আর 'সাত্ত্বিক সার্টিফিকেশন পেয়েছে’। ২০২১ সালে সাত্ত্বিক কাউন্সিল অফ ইন্ডিয়া এবং আইআরসিটিসি সহযোগিতায় এই ট্রেনের ভ্রমণ করা ব্যক্তিদেরই বিশুদ্ধ নিরামিষ খাবার দেওয়া হবে। যাতে অনেকটাই সুবিধা হবে যাত্রীদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+