Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NEET-UG: পুনরায় নিট পরীক্ষা নয়! রায় দিতে গিয়ে যে বড় কারণ উল্লেখ করল সুপ্রিম কোর্ট

NEET-UG: ২০২৪ সালের জন্য পুনরায় নিট-ইউজি পরীক্ষা হবে না। এদিন রায় দিতে গিয়ে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে, এবারের পরীক্ষায় পদ্ধতি লঙ্ঘন কিংবা পবিত্রতা লঙ্ঘনের মতো ঘটনা ঘটেনি।

তবে স্থানীয়ভাবে প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করে নিয়ে সুপ্রিম কোর্ট। রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, ঝাড়খণ্ডের হাজারিবাগ এবং বিহারের পটনায় প্রশ্ন ফাঁস হয়েছে।

neet supreme court

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন এক বেঞ্চ বলেছে পুনরায় পরীক্ষা নেওয়ার আদেশ দেওয়া হলে ২৩.৩৩ লক্ষ পরীক্ষার্থী যাঁরা নিজের শহর থেকে কয়েকশো কিমি দূরে গিয়ে পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা সমস্যায় পড়বেন। এছাড়া ভর্তির সময়সূচি বিগড়ে যাবে, শিক্ষার গতিপথের ওপরে প্রভাব পড়বে এবং ভবিষ্যতে চিকিৎসা পেশাদার প্রাপ্যতার ওপরেও প্রভাব পড়বে।

আদালত বলেছে, বর্তমান পরিস্থিতিতে এই উপসংহারে আসা কঠিন যে, পুরো সিস্টেম লঙ্ঘিত হয়েছে কিংবা পবিত্রতা লঙ্ঘিত হয়েছে। রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি এই মাসে একটি অন্তর্বর্তী রায়ের কথাা উল্লেখ করেছেন, যেখানে আদালত শে, বিকল্প হিসেবে আবেদনকারীদের পুনরায় পরীক্ষায় বসলার পরামর্শ দিয়েছিল।

প্রসঙ্গত, প্রশ্ন ফাঁস তদন্তে সিবিআই বিহারের হাজারিবাগকেই গ্রাউন্ড জিরো হিসেবে চিহ্নিত করেছে। আদালত সিবিআই-এর দায়ের করা ১৭ ও ২১ জুলাইয়ের রিপোর্ট উল্লেখ করে বলেছে, হাজারিবাগ ও পটনার অন্তত ১৫৫ জন ছাত্রছাত্রী এর সুবিধাভোগী বলে মনে হচ্ছে। আদালত এর আগে ছাত্রছাত্রীদের পৃথকীকরণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিল। অর্থাৎ সেখানে পেপার ফাঁস থেকে উপকৃত ছাত্রদের চিহ্নিত করা এবং ভর্তির প্রক্রিয়া থেকে তাদের সরিয়ে দেওয়ার কথাও উঠেছিল।

এই বছরের ৫ মে নিট-ইউজির পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষার ফল বের হয় লোকসভা নির্বাচনের ফলের দিন অর্থাৎ ৪ জুন। ফেল প্রকাশের পর দেখা যায়, ৬৭ জন ছাত্রছাত্রী একই নম্বর পেয়েছে, তাঁদের মধ্যে হরিয়ানার বাহাদুরগড়ের একটি কোচিং সেন্টারের ছয়জন রয়েছে। পাশাপাশি ১৫৬৩ জন পরীক্ষার্থীর গ্রেস মার্কস পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে।

গত ১৮ জুলাই সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি করে। সেই সময় প্রধান বিচারপতি জানিয়েছিলেন বড় পরিসরে পবিত্রতা নষ্ট হলে পুনরায় পরীক্ষার নির্দেশ দেওয়া হবে। সেই সময় সরকারের তরফে দাবি করা হয়, নিট-ইউজি পরীক্ষায় মাস ম্যালপ্র্যাকটিসের ইঙ্গিত নেই।

ওই দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম, পরীক্ষা বাতিলের দাবি-সহ বিভিন্ন রাজ্যের হাইকোর্টে থাকা মামলাগুলির স্থানান্তরের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির আবেদনের বিষয়েও শুনানি করে।

প্রধান বিচারপতি বলেন, সেরারা বারোটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের। এঁদের মধ্যে মধ্যপ্রদেশ, বিহার ও গুজরাত থেকে সাতজন করে, হরিয়ানার চারজন, দিল্লিতে তিনজন, কর্নাটক-উত্তর প্রদেশে ছয় জন করে, কেরল-মহারাষ্ট্র-পশ্চিমবঙ্গের পাঁচজন করে এবং তামিলনাড়ুর আটজন পরীক্ষার্থী রয়েছে।

ওই দিন সুপ্রিম কোর্ট এনটিএকে নির্দেশ দেয় শনিবার বিকেলের মধ্যে ছাত্রদের পরিচয় গোপন রেখে নম্বর আপলোড করতে। সেই নির্দেশ পালন করে এনটিএ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+