NEET-UG: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এবার কেন্দ্র-শহর ভিত্তিক ফলাফল! ঘোষণা করল NTA
NEET-UG: ন্যাশনাল টেস্টিং এজেন্সি শনিবার নিট-ইউজির কেন্দ্র ও শহরভিত্তিক ফলাফল ঘোষণা করেছে। বৃহস্পতিবার এব্যাপারে সুপ্রিম কোর্ট এনটিএকে নির্দেশ দিয়েছিল। নির্দেশনামায় বলা হয়েছিল এনটিএকে শনিবার কেন্দ্র ও শহরভিত্তিক ফলাফল ঘোষণা করতে হবে।
পরীক্ষার্থীরা ফলাফল পেতে এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in-তে গিয়ে ফলাফাল দেখতে পারবেন। সেখানে পরীক্ষার্থীদের কেন্দ্রের নাম ও কেন্দ্রের নম্বর ব্যবহার করতে হবে।

ফলাফল জানতে ওয়েবসাইটের হোম পেজে NEET 2024 কেন্দ্র ভিত্তিক ফলাফলের জন্য সক্রিয় লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে দেওয়া নির্দেশ মতো লগইনের জন্য তথ্য দিলেই ফলাফল পাওয়া যাবে। সেখান থেকে রেফারেন্সের জন্য পরীক্ষার্থীরা প্রিন্টআউট রাখতে পারেন।
ওই দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম, পরীক্ষা বাতিলের দাবি-সহ বিভিন্ন রাজ্যের হাইকোর্টে থাকা মামলাগুলির স্থানান্তরের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির আবেদনের বিষয়েও শুনানি করে। সেখানেই বলা হয়, ছাত্রছাত্রীদের পরিচয় গোপন রেখে এনটিএকে ফলাফল প্রকাশ করতে হবে।
পরীক্ষা বাতিল, পুনরায় পরীক্ষা নেওয়া এবং জালিয়াতির অভিযোগ নিয়ে করা আবেদনগুলি পর্যালোচনা করে সুপ্রিম কোর্ট। এব্যাপারে সুপ্রিম কোর্ট ২২ জুলাই তাদের রায় দেবে বলে আশা করা হচ্ছে।
প্রধান বিচারপতি ১৮ জুলাই জানিয়েছিলেন, বড় পরিসরে পবিত্রতা নষ্ট হলে পুনরায় পরীক্ষার নির্দেশ দেওয়া হবে। তিনি বলেন, সেরারা বারোটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের। এঁদের মধ্যে মধ্যপ্রদেশ, বিহার ও গুজরাত থেকে সাতজন করে, হরিয়ানার চারজন, দিল্লিতে তিনজন, কর্নাটক-উত্তর প্রদেশে ছয় জন করে, কেরল-মহারাষ্ট্র-পশ্চিমবঙ্গের পাঁচজন করে এবং তামিলনাড়ুর আটজন পরীক্ষার্থী রয়েছে।
প্রধান বিচারপতি শুনাানিতে বলেছেন, যারা নিটের প্রশ্ন ফাঁস করে অর্থ উপার্জন করেছে, তারা কোনওভাবেই তা ব্যাপক আকারে প্রচার করবে না। তিনি বলেছেন, যদি পরীক্ষার দিন সকালে অর্থাৎ ৫ মে পরীক্ষার্থীর প্রশ্নের উত্তর মুখস্থ করানো হয়, তাহলে তা ফাঁস হয়েছে ৫ মের আগে। তিনি বলেন, সেখানে দুটি সম্ভাবনা থাকতে পারে। প্রশ্নপত্র ব্যাঙ্কগুলিকে হস্তান্তর করার আগে অর্থাৎ তিন মের আগে ফাঁস হয়ে থাকতে পারে। এছাড়া ব্যাঙ্ক থেকে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময়ও তা ফাঁস হয়ে থাকতে পারে।
প্রসঙ্গত, ৫ মে পরীক্ষার পরে গত ৪ জুন নিট-ইউজির ফল ঘোষণা করা হয়। ২৩ জুন পুনরায় ১৫৬৩ জনের পরীক্ষা নেওয়া হয়। সেই ফল প্রকাশ করা হয় ৩০ জুন।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications