NEET Paper leak: গ্রেস মার্কস পাওয়া ১৫৬৩ জনের মধ্যে উপস্থিত মাত্র ৮১৩ জন! পুনঃপরীক্ষা এড়ালেন ৭৫০ জন

NEET Paper leak: রবিবার ছিল নিট-ইউজিতে গ্রেস মার্কস পাওয়া ১৫৬৩ জনের পুনরায় পরীক্ষায় দিন। সেই পরীক্ষায় উপস্থিত ছিলেন ৮১৩ জন। অর্থাৎ এদিনের পুনঃপরীক্ষা এড়িয়ে গিয়েছেন ৭৫০ জন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। শতাংশের নিরিখে যা ৫২ শতাংশের আশপাশে। যাঁরা এদিন পুনরায় পরীক্ষা দিয়েছেন, তাঁদের কেন্দ্র ছিল চণ্ডীগড়, ছত্তিশগড়, গুজরাত, হরিয়ানা ও মেঘালয়ে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সাতটি কেন্দ্রে ১৫৬৩ জনের পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। প্রসঙ্গত, পাঁচ মে দেরিতে পরীক্ষা শুরু হওয়া এবং পরীক্ষা কেন্দ্রে সময় নষ্টের জন্য গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। যদিও তা বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট।

NEET NTA

নতুন করে পরীক্ষায় বসার সুযোগ ১৫৬৩ জনকে
প্রসঙ্গত, গত ১৩ জুন, এনটিএ সুপ্রিম কোর্টকে জানিয়েছিল এবার যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তা বাতিল করা হচ্ছে। ওইসব পরীক্ষার্থীরা ২৩ জুন পুনরায় পরীক্ষায় বলতে পারবেন। যার ফলাফল ৩০ জুন ঘোষণা করা হবে।

বেশ কয়েকজনের পরীক্ষায় বসায় বাধা ছিল
পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এনটিএ রবিবার বিহারের কেন্দ্রগুলিতে ৫ মে পরীক্ষায় অংশ নেওয়া ১৭ জনকে পুনরায় পরীক্ষায় বসতে দেয়নি। অন্যদিকে, এনটিএ-র তরফে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য আগেই ৬৩ প্রার্থীকে না বসতে দেওয়ার কথা জানিয়েছিল। এছাড়াও শনিবার গুজরাতের গোধরা থেকে ৩০ জন পরীক্ষার্থীকে পরীক্ষায় না বসতে দেওয়ার কথা জানানো হয়।

সিবিআই-এর এফআইআর
এদিকে, কেন্দ্র নিট-ইউজি পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত সিবিআই-এর হাতে দেওয়ার পরে রবিবার তদন্তকারী সংস্থা এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অভিযোগের পরে নিট পরীক্ষায় পেপার ফাঁস মামলায় মামলা নথিভুক্ত করেছে সিবিআই। সিবিআই-এর তরফে আইপিসির ৪২০ ধারায় জালিয়াতি, ১২০ বি ধারায় ষড়যন্ত্র-এর অধীনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।

বিহার ছাড়াও গুজরাতে সেখানকার পুলিশ এব্যাপারে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করেছে। সিবিআই সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে তারা বিহার ও গুজরাত পুলিশের সঙ্গে যোগাযোগ করবে। শিক্ষামন্ত্রকের তরফে সিবিআইকে প্রতারণা, ।ড়যন্ত্র, জালিয়াতি-সহ পুরো ঘটনার ব্যাপক তদন্ত করতে বলেছে। পাশাপাশি তাদের কর্মীদের ভূমিকার তদন্তও করতে বলেছে।

ইতিমধ্যে সিবিআই এই মামলার তদন্ত করতে বিশেষ তদন্তকারী একাধিক দল গঠন করেছে। দলগুলিকে পটনার পাশাপাশি গোধরায়ও পাঠানো হবে। সেখানে গিয়ে তারা স্থানীয় পুলিশের সঙ্গেও কথা বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+