Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NEET Paper leak: দুই দিন ধরে 'সেফ হাউসে' ঠিক কী হয়েছিল, চাঞ্চল্যকর তথ্য প্রত্যক্ষদর্শীর

NEET Paper leak: নিট ইউজির প্রশ্ন ফাঁসের ঘটনায় এক প্রত্যদর্শীর বিবরণ সামনে এসেছে। ২০২৪-এর ৫ মে ছিল নিট ইউজির পরীক্ষা। তার দুইদিন আগে থেকে কয়েকজন পরীক্ষার্থীকে একটি বাড়িতে (সেফ হাউস) রাখা হয়েছিল। সেখানেই তাদের প্রশ্ন দিয়ে মুখস্থ করানো হয়। সেই বাড়ি যিনি ভাড়া নিয়েছিলেন, সেই আশুতোষ প্রকাশ বিভিন্ন তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

আশুতোষ প্রকাশ জানিয়েছেন, নিট পরীক্ষার একদিন আগে তাঁর বন্ধু কয়েকজনকে নিয়ে তাঁর কাছে এসেছিল। আর ৫ মে সকালে পনেরো জনের বেশি পরীক্ষার্থী ছিল সেখানে। কিন্তু চার মে রাতে সেখানে তিনি ৫-৭ জনকে দেখেছিলেন।

neet ug

পরীক্ষা দিতে যাওয়ার আগে একজায়গায়
সংবাদ মাধ্যমকে আশুতোষ প্রকাশ বলেছেন, মণীশ নামে তাঁর বন্ধু বলেছিল, বেশ কয়েকজন পরিচিত পরীক্ষার্থী রয়েছে। তাদের পরীক্ষা রয়েছে ৫ মে। তাদেরকে রাতে থাকতে দিতে হবে। সকালেই তারা পরীক্ষা দিতে চলে যাবে।

আগের দিন অর্থাৎ ৪ মে রাত এগারোটা নাগাদ মণীশ ৫-৭ জনকে নিয়ে আসে। কিন্তু পাঁচ জুন সকালে ঘুম থেকে উঠে দেখেন সেখানে রয়েছেন পনেরোজনের বেশি। পাঁচ মে সকাল দশটা পর্যন্ত সবাই সেখানেই ছিল। বন্ধু মণীশের হাতে জেরক্সের কাগজ ছিল। সব পরীক্ষার্থীকে তার প্রিন্ট আউট দিয়ে সবাইকে নিয়ে পিছনের ঘরে চলে য়ায়।

বাড়িতে হানা পুলিশের
আশুতোষ প্রকাশ জানিয়েছেন, দুপুর দুটোয় ছিল পরীক্ষা। তার জন্য বেলা বারোটা নাগাদ সবাই সেখান থেকে চলে যায়। ওই দিন অর্থাৎ পাঁচ মে তিনি জামশেদপুরে চলে যান। সেখানে গিয়ে জানতে পারেন পুলিশ অভিযান চালিয়েছে। তবে ভয় পেয়ে তিনি মোবাইল বন্ধ করে দেন। তারপর স্ত্রীর ফোনে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। তবে বন্ধু মণীশের কথায় তিনি ছাত্রছাত্রীদের থাকতে দিয়ে ভুল করেছিলেন বলে জানিয়েছেন আশুতোষ প্রকাশ।

এদিকে ওই বাড়ির ভাড়ার দলিল থেকে জানা গিয়েছে্, রায়নু কুমারী এবং তাঁর স্বামী প্রভাত কুমার বসবাসের জন্য বাড়িটি ভাড়া দিয়েছিলেন মাসে, পাঁচ হাজার টাকায়।

বিহার পুলিশের তদন্ত
এদিকে বিহার পুলিশ প্রশ্ন ফাঁস কাণ্ডে জোরদার তদন্ত চালাচ্ছে। পটনার কাছে থাকা সেফ হাউসে যাওয়া তেরোজন পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। ইওইউ-এর ডেপুটি আইজি মানবজিৎ সিং ধিলোঁ জানিয়েছে্ন, নিট-ইউজির প্রশ্ন দেওয়া এবং উত্তর মুখস্থ করানোর বিনিময়ে টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। তদন্তের সময় বেশ কয়েকটি পোস্ট ডেটেড চেক পাওয়া হিয়েছে। এছাড়াও ওই সেফ হাউস থেকে আংশিক পুড়ে যাওয়া প্রশ্নপত্রও উদ্ধার করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+