NEET: ১৫৬৩ জনের গ্রেস মার্কিং বাতিল! কাউন্সেলিং স্থগিত করা হবে না, জানাল সুপ্রিম কোর্ট

NEET: নিট-ইউজি কাউন্সেলিং-এ কোনও স্থগিতাদেশ নয়। এদিন নিট-ইউজি কেলেঙ্গারি সংক্রান্ত তিনটি আবেদনের শুনানি করতে গিয়ে এমনটাই জানাল সর্বোচ্চ আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্ট এনটিএ-কে নোটিশ জারি করে বলেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে এজেন্সিকে জবাব দিতে হবে। এনিয় পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আট জুলাই।

প্রসঙ্গত চার জুন নিট প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই পরীক্ষার মাধ্যমে সারা দেশে সরকারি বা বেসরকারি মেডিক্যাল, ডেন্টাল কিংবা আয়ুশ কোর্সে ভর্তি হওয়া যায়। এবারের পরীক্ষায় ৭২০-র মধ্যে ৭২০ পেয়েছেন ৬৭ জন। তাঁদের মধ্যে আবার সাতজন একই পরীক্ষা কেন্দ্রের।

NEET UG 2024 Result Supreme Court Hearing

পরীক্ষায় ৭১৮ কিংবা ৭১৯ও পেয়েছেন অনেকে। যে কারণে পরীক্ষার কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরীক্ষার ফলাফলকে চ্যালেঞ্জ করে একাধিক রাজ্যের হাইকোর্টে পিটিশন দাখিল হয়। উল্লেখ করা প্রয়োজন, গত পয়লা জুন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করে পরীক্ষার পুর্নমূল্যায়নের আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে।

গত শনিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ফলাফলে অনিয়মের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা দাবি করেছে বিশেষজ্ঞ কমিটিই এর মূল্যায়ন করেছে। তারা বলছে, গত বছরের তুলনায় এবারের নিট পরীক্ষা সহজ ছিল।

এদিন সুপ্রিম কোর্টে নিট-এর গ্রেস মার্কিং সংক্রান্ত আরেকটি আবেদনের শুনানি হয়। শুনানিতে এনটিএ জানিয়েছে, ১৫৬৩ জন প্রার্থীর গ্রেস মার্কিং বাতিল করা হয়েছে। ছাত্রছাত্রীরা ইচ্ছা করলে গ্রেস মার্কিং ছাড়াই তাঁদের পুরনো নম্বর রাখতে পারবে। অন্যথায় ছাত্রছাত্রীরা পুনরায় পরীক্ষায় বসতে পারবে। সেই পরীক্ষা নেওয়া হবে ২৩ জুন। বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে এব্যাপারে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে। তবে সুপ্রিম কোর্ট এনটিএকে বলেছে, ৩০ জুনের আগে এই ফল ঘোষণা করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+