তিন দিনে প্রায় ৩০০ কুকুর হত্যা! কীভাবে? অমানবিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

তেলেঙ্গানার হানামকোন্ডা (Hanamkonda) জেলায় মর্মান্তিক এক ঘটনার অভিযোগ সামনে এসেছে। মাত্র তিন দিনের মধ্যে প্রায় ৩০০টি রাস্তার কুকুর মেরে ফেলার অভিযোগ উঠে এসেছে। তদন্তকারীরা গতকাল জানিয়েছেন যে, এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ন'জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

অভিযোগ অনুসারে, জানুয়ারি ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত তিন দিনের মধ্যেই শ্যামপেট (Shayampet) এবং আরেপল্লী (Arepally) গ্রামের বিভিন্ন এলাকায় একের পর এক কুকুর মারা যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরেই জানুয়ারি ৯ তারিখে শ্যামপেট (Shayampet) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুই পশুপ্রেমী সমাজকর্মী আদুলাপুরম গৌতম (Adulapuram Goutham) ও ফারজানা বেগম (Farzana Begum)।

তাঁদের দাবি যে, গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সেক্রেটারিরা মিলেই বাইরে থেকে দু'জনকে ভাড়া করেন। অভিযোগ, সেই দু'জন কুকুরগুলিকে বিষ খাইয়ে হত্যা করে এবং পরে মৃতদেহগুলো গ্রামের বাইরে ফেলে দিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, অভিযোগের ভিত্তিতে পশু নির্যাতন প্রতিরোধ আইন, ১৯৬০-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে স্থানীয় প্রশাসনের কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশুপ্রেমী এবং মানবাধিকার সংগঠনগুলি। তাঁদের মতে, এত বড় সংখ্যায় কুকুর হত্যার ঘটনা অত্যন্ত অমানবিক। পুলিশ জানিয়েছে যে, প্রয়োজন পড়লে তদন্তে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার সত্যতা যাচাই করা থেকে শুরু করে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তদন্ত জোরদার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+