কর্নাটকের মানুষের সবথেকে পছন্দের মুখ্যমন্ত্রী কে? যা বলছে NDTV-CSDS-এর সমীক্ষা
কর্নাটক বিধানসভা (Karnataka Assembly Elections 2023) নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর সেই নির্বাচনের আগে একাধিক বিষয়ের উপর NDTV-CSDS একটি সমীক্ষা চালিয়েছে। সে রাজ্যের মানুষের মতামতের উপর ভিত্তি করে সেই সমীক্ষা চালানো হয়েছে।
সেখানে জানার চেষ্টা করা হয়েছে যে কর্নাটকের মানুষের সবথেকে পছন্দের মুখ্যমন্ত্রী কে? তবে সমীক্ষা বলছে মুখ্যমন্ত্রী পদে প্রথম পছন্দ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া।

NDTV লোকনীতি সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভালোপমেন্ট সোসাইটি অর্থাৎ CSDS -এর সঙ্গে হাত মিলিয়ে একটি সমীক্ষা চালায়। আর সেখানে ৪০ শতাংশ মানুষ সিদ্ধারামাইয়াকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে সবথেকে জনপ্রিয় বলছেন। সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ২২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
অন্যদিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে জেডিএসের এইচডি কুমারস্বামীকে মাত্র ১৫ শতাংশ মানুষ পছন্দ করছেন। তাৎপর্যপূর্ণ ভাবে ডিকে শিবকুমারকে কর্নাটকের ৪ শতাংশ মানুষ পছন্দ করছেন। অন্যদিকে বিএস ইয়েদুরাপ্পাকে ৫ শতাংশ এবং ১২ শতাংশ মানুষ নিজেদের পছন্দের কথা জানিয়েছেন ওই সমীক্ষাতে।
তবে সমীক্ষাতে অংশ নিয়েও কোনও মতামত জানাননি মাত্র ২ শতাংশ মানুষ। এই অবস্থায় বাসবরাজ বোম্মাইয়ের উদ্বেগ বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বয়স্ক ভোটারদের মধ্যে সিদ্দারামাইয়া প্রথম পছন্দ, অন্যদিকে তরুণ ভোটাররা বোমাইকে তাদের পছন্দ বলে জানিয়েছেন সংবাদমাধ্যমের এই সমীক্ষাতে।
NDTV-CSDS সমীক্ষার এটি দ্বিতীয় ভাগ। প্রথম ভাগ সোমবার ১লা মে প্রকাশিত করা হয়। NDTV-CSDS গত ২০ থেকে ২৮ এপ্রিলের মধ্যে এই সমীক্ষা করে। বলে রাখা প্রয়োজন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া বরুণা বিধানসভা আসন থেকে লড়ছেন।
বাসভরাজ বোমাই শিগগাঁও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যদিও বর্ষীয়ান কংগ্রেস নেতা শেষবারের জন্যে ভোটে লড়ছেন বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন। সিদ্ধারামাইয়া ২০১৩ সালের ১৩ মে থেকে ২০১৮ সাল পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী থেকেছেন। যদিও এর আগে জনতা পরিনবারের সদস্য ছিলেন। কংগ্রেসে যোগ দেওয়ার আগে জনতা দলের হয়েছে দুবার কর্নাটকের মুখ্যমন্ত্রী থেকেছেন।

লিঙ্গায়ত নেতা বাসবরাজ বোমাাই বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। জনতা দল থেকেই তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু। যদিও কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন তাঁর বাবা এসআর আর বোমাই। সে রাজ্যের রাজনীতিতে বোমাইকে বিএস ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ মনে করা হয়। তবে এবার তাঁকে সামনে রেখেই বিজেপি লড়াইয়ের ময়দানে নেমেছেন। খেলা ঘরে কিনা সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications