NDA Meeting: 'কংগ্রেস করা প্রণব দা-কে ভারতরত্ন দিয়েছিলাম আমরাই', মনে করালেন মোদী

NDA Meeting: বিরোধী মঞ্চকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তোপের মুখে কংগ্রেসও। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর সেই নির্বাচনের আগে বেঙ্গালুরুতে একমঞ্চে বিরোধীরা। অন্যদিকে ৩৮ টি দলকে সঙ্গে নিয়ে শক্তি প্রদর্শনে নাড্ডা-শাহ।

আর সেই বৈঠক থেকেই বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, প্রবণ মুখোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়ার প্রসঙ্গও এদিন তুলে ধরলেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কংগ্রেসকে প্রনবদার কথা মনে করালেন মোদী

এদিন বিরোধীদের আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব সময় বিরোধীরা খারাপ কথায় আক্রমণ শানিয়েছে, নীচ দেখানোর চেষ্টা করছে। ক্লিন্তু দেশকে সব সময়েই রাজনীতির উপরে রেখেছে এনডিএ। দেশকে হৃদয়ে স্থান দিয়েছে। আর এটাই এনডিএ সরকার। আর তা বলতে গিয়ে মোদী বলেন, প্রণবদাকে ভারতরত্ন দিয়েছিল এই এনডিএ সরকারই। যিনি চিরকাল কংগ্রসেই ছিলেন।

শুধু তাই নয়, মুলায়ম সিং যাদব, শরদ পাওয়ার, গুলাম নবী আজাদের মতো নেতাদের আমরা পদ্ম সম্মান দিয়েছি। দেশসেবার কাজের জন্যেই তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও এদিন মন্তব্য প্রধানমন্ত্রীর। শুধু তাই নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উত্তরাধিকারী হিসাবে এনডিএ গঠনে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন!

শুধু তাই নয়, আজ আমাদের নিরন্তর পথপ্রদর্শন করছেন বলেও বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি একাধিক রাজনেতাদের কথাও এদিন উঠে আসে তাঁর বক্তব্যে। পাশাপাশি শরিক দলের বৈঠক থেকেও দুর্নীতি নিয়েও কথা বলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, গত ৯ বছরে দুর্নীতি ইস্যুতে কাজ করেছি। সব রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এনডিএ-র জন্য সবার আগে দেশ, সবার আগে উন্নয়ন। দরিদ্র মানুষের সুরক্ষাই আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বলেও এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। দীর্ঘ প্রায় ৪৫ মিনিট এদিন বক্তব্য রাখেন তিনি। যেখানে একাধিক বিষয় তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে বাম কংগ্রেস জোট নিয়েও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন।

আর তা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেরলে বাম এবং কংগ্রেসের লড়াই দেখছে দেশের মানুষ। আর তারাই বেঙ্গালুরুতে হাত ধরাধরি করে হাসছেন! আবার বাংলায় বাম-কংগ্রেসের উপর তৃণমূল কীভাবে আক্রমণ করছে তাও সাক্ষী দেশ। কিন্তু রাজ্যের নেতারা কিছুই বলতে পারছেন না বলে এদিন কটাক্ষ ছুরে দিয়েছেন মোদী।

পাশাপাশি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কীভাবে এনডিএ সরকার গঠন করা হয়েছে তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি থার্ড এনডিএ সরকারের আমলে ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতি হবে বলেও মন্তব্য তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+