বিহারে নীতীশ ম্যাজিক অটুট! রেকর্ড আসনে জেতার পথে এনডিএ, পারল না মহাজোট

বিহার বিধানসভা নির্বাচনে ফের একবার এনডিএ-র জয়জয়কার হতে চলেছে। এমনটাই ইঙ্গিত ভোটগণনায়। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র ১২২ আসনের সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে। এনডিএ দেড়শোর বেশি আসনে এগিয়ে রয়েছে। বিরোধী মহাজোট ৭০টির বেশি আসনে এগিয়ে।

বিজেপি ৭৬টি আসনে এবং তার সহযোগী জেডিইউ-ও ৭৫টি আসনে এগিয়ে। এদিকে, আরজেডি ৫৮টি আসনে এবং কংগ্রেস ১৫টি আসনে এগিয়ে রয়েছে।

২৪৩ সদস্যের বিধানসভায় এনডিএ অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা পার করে ১৪৭টিরও বেশি আসন পাবে বলে অনুমান করা হয়েছিল বুথ ফেরত সমীক্ষায়। পোল অফ দ্য পোলস অনুযায়ী, আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট প্রায় ১০০টি আসন জিতবে বলে মনে করা হয়েছিল। তবে সমস্ত সমীক্ষাকে পিছনে ফেলে রেকর্ড আসনে জিততে চলেছে এনডিএ।

নির্বাচনের আগে বিহারে তীব্র বিপরীতধর্মী প্রচার দেখা গিয়েছিল। ক্ষমতাসীন এনডিএ তাদের কল্যাণমূলক কাজের উপর জোর দিয়েছিল, যেখানে মহিলা উদ্যোগপতিদের জন্য ১০,০০০ টাকা এবং ১২৫ মেগাওয়াট বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যাপক প্রচার চালিয়েছিলেন। মহাজোট তাদের নিজস্ব জনপ্রিয় প্রতিশ্রুতি দিয়ে সাড়া দিয়েছিল, যেখানে প্রতি পরিবারে একটি সরকারি চাকরি এবং দরিদ্র মহিলাদের জন্য ৩০,০০০ টাকার সহায়তা প্যাকেজের কথা বলা হয়েছিল।

রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস নির্বাচনী তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ কথিত অনিয়মের উপর প্রচার চালিয়েছিল, এটিকে "ভোট চুরি" হিসাবে বর্ণনা করে।

তবে সবকিছুকে ছাপিয়ে বিহারে ফের নীতীশ ম্যাজিক। এনডিএ জোটের ফেরাটাই ফের সত্যি হতে চলেছে বলে উঠে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+