কংগ্রেস-শিবসেনাকে সঙ্গে নিয়েই লোকসভা এবং বিধানসভা নির্বাচন! বড় ঘোষণা এনসিপি সুপ্রিমোর
শিন্ডের স্ট্রোকে মহারাষ্ট্র হাতছাড়া হয়েছে এমভিএ জোটে! বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়েছেন ঠাকরে ঘনিষ্ঠ একনাথ শিন্ডে। তবে ২০২৪ এ মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। শিন্ডে এবং বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় বড়সড় সিদ্ধা
শিন্ডের স্ট্রোকে মহারাষ্ট্র হাতছাড়া হয়েছে এমভিএ জোটে! বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়েছেন ঠাকরে ঘনিষ্ঠ একনাথ শিন্ডে। তবে ২০২৪ এ মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। শিন্ডে এবং বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের।
কংগ্রেস এবং শিবসেনাকে সঙ্গে নিয়েই বিধানসভা নির্বাচনে এনসিপি লড়াই করবে বলে দাবি তাঁর। শুধু তাই নয়, আগামী লোকসভা নির্বাচনেও এই জোটই লড়াইয়ের ময়দানে নামবে বলে জানিয়েছেন পাওয়ার।

বিজেপিকে তীব্র আক্রমণ শানান পাওয়ার
অন্যদিকে ফের একবার বিজেপিকে তীব্র আক্রমণ শানান পাওয়ার। উল্লেখ্য আগামী ১ লা জানুয়ারি ২০২৪ সালে রামমন্দির তৈরি হয়ে যাবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন শাহ। আর সেই প্রসঙ্গ তুলে এনসিপি সুপ্রিমোর দাবি, ইচ্ছাকৃত ভাবে রামমন্দির ইস্যু তোলা হচ্ছে। কার্যত বাস্তবিক পরিস্থিতি থেকে দেশের মানুষের নজর ঘোরাতেই এই ইস্যু তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি উদ্ভব ঠাকরে পাশে দাঁড়িয়ে শরদ পাওয়ার জানান, কট্টর শিবসৈনিকরা মাটি কামড়ে থেকে লড়াই করছে। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গেই তাঁরা দাঁড়িয়ে বলে মন্তব্য করেছেন।

রাহুল গান্ধী ভারত জড়ো যাত্রার প্রশংসা
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এনসিপি সুপ্রিমো বলেন, সাংসদ এবং বিধায়করা এই মুহূর্তে একনাথ শিন্ডের সঙ্গেই গিয়েছে। তবে যখন নির্বাচন হবে সেই সময়ে মানুষের রায় কোনদিকে তা বোঝা যাবে বলে জানিয়েছেন শরদ পাওয়ার। তবে কঠিন অবস্থায় লড়াই মানুষ দেখছে। ফলে মানুষ তাঁদের পাশেই থাকবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রাহুল গান্ধী ভারত জড়ো যাত্রার প্রশংসাও করতে এদিন শোনা যায় পাওয়ার মুখে। বলেন, রাহুলের এই যাত্রা পক্ষ এবং বিপক্ষকে একজোট করতে সাহায্য করবে।
দেশের সামনে গান্ধীদের তো বটেই, রাহুল গান্ধীর ইমেজ নষ্ট করতে বিজেপি সব রকম চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়ারের। তবে তাতে কিছু ইমেজে সমস্যা হবে না বলে মত তাঁর।

বড় ঘোষণা এনসিপি প্রধানের
বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালে মহারাষ্ট্র নির্বাচনের পর বিজেপির সঙ্গে জোট ভেঙে যায় শিবসেনার। আর এরপর এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার চালান শিবসেনা সুপ্রিমো উদ্ভব ঠাকরে। যদিও গত বছর শিন্ডের বিদ্রোহের পরেই সরকার পড়ে যায়। মনে করা হচ্ছে আগামী ২০২৪ লোকসভা নির্বাচন মে মাস এবং অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার আগেই বড় ঘোষণা এনসিপি প্রধানের।












Click it and Unblock the Notifications