পাঠ্য বইয়ে 'India' বদলে 'Bharat', প্রস্তাবে অনুমোদন NCERT-র

পাঠ্য বইয়ে বদলে যাচ্ছে দেশের নাম। ইন্ডিয়ার বদলে এবার থেকে হবে ভারত। অনুমোদন দিল NCERT। উচ্চ পর্যায়ের কমিটি সুপারিশ করেছিল তাঁদের। অনুমোদন দিয়েছে এনসিইআরটি। ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটির যে পাঠ্য পুস্তক রয়েছে সেগুলিতে ইন্ডিয়া নামের বদলে হবে ভারত।

দেশের নাম ইন্ডিয়া বদলে ভারত রাখার তোরজোর শুরু করেছে মোদী সরকার। জি-২০ সামিটের আমন্ত্রণ পত্রে প্রথম তার সূত্রপাত করে মোদী সরকার। প্রেসিডেন্ট অব ভারত লিখে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। তারপরেই দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত করার তোরজোর শুরু হয়ে গিয়েছে।

India

ইন্ডিয়া থেকে বদলে ভারত করা হচ্ছে। সেই সঙ্গে ক্লাসিকাল হিস্ট্রি পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রাচীণ ইতিহাস আর পড়ানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এনসিআরটি। স্কুলের পাঠ্যক্রম নিয়ে একটি উচ্চস্তরের কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক সিআই ইসাক।

এনসিইআরটির এই সিদ্ধান্ত নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ কমিটির চেয়ারম্যান ইসাক আরএসএস মতাদর্শী হিসেবে পরিচিত। সেকারণে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। স্কুলের পাঠ্যের বিষয়েও গৈরিকীকরণ চলছে বলে অভিযোগ করা হয়েছে।

২০২৪-র লোকসভা ভোটের পর দেশের নাম বদলে দেওয়ার পরিকল্পনা করা হয়েেছ। এমনিতেও মোঘল ইতিহাস কমানোর পরিকল্পনা করা হচ্ছে পাঠ্যে। বিজেপির দাবি ইন্ডিয়া নামটি বিদেশীদের দেওয়া। পাঠ্য বইয়ের দেশের নাম ইন্ডিয়ার বদলে ভারত করার নেপথ্যে সুপারিশ কমিটি জানিয়েছিল ব্রিিটশ, মুঘল, তুর্কি এরা ভারতে এসে ইন্ডিয়া নামটি দিয়েছিল কারণ তাঁদের পক্ষে সেটির উচ্চারণ সুবিধার ছিল। তাই বিদেশীদের দেওয়া নাম আর না রাখাই ভাল।

সেকারণে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এনসিইআরটির সব পাঠ্য পুস্তকে ইন্ডিয়া নামটি বদলে ভারত নাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সুপারিশে সমর্থন জানিয়ে অনুমোদন দিয়েছে এনসিইআরটি। তবে কবে থেকে সেটি কার্যকর হবে সেটা এখনও জানানো হয়। নতুন সেশনের বই থেকেই সেই নাম বদলে যাবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষকদেরও প্রমোশন হবে অধ্যাপকদের মতোই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+