রামনবমীর হিংসা নিয়ে বাংলার ডিজিপিকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের
রামনবমীর হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার প্যানেল নোটিশ পাঠাল বাংলার ডিজিপিকে। একইসঙ্গে হাওড়ার পুলিশ কমিশনারকে নোটিশ জারি করেছে। এই বিষয়ে তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার প্যানেল।
জাতীয় মানবাধিকার কমিশন জানতে চেয়েছে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুরে কী ঘটেছিল। তার কী ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের তরফে থেকে। হাওড়া পুলিশ কমিশনারেট কী ব্যবস্থা নিয়েছিল। আর রাজ্যের ডিজিপিই বা কী ভূমিকা পালন করেছিলেন।

এই বিষয়ে নথিভুক্ত এফআইআরের বিশদ বিবরণ, তদন্তের বর্তমান অবস্থা এবং যদি কোনো গ্রেফতার হয়ে থাকে তার বিশদ বিবরণ দিতে হবে। সেইসঙ্গে হিংসার ফলে আহতদের সংখ্যা, তাদের কী চিকিৎসা দেওয়া হয়েছে, কী কী ধ্বংস হয়েছে, সেই সংক্রান্ত সম্পত্তি ধ্বংসের বিবরণ দিতে বলা হয়েছে।
এই ধরনের ঘটনা এড়াতে কী কী নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, তাও উল্লেখ করতে হবে রিপোর্টে। জাতীয় মানবাধিকার কমিশন সম্পূর্ণ বিষয়টি পর্যবেক্ষণ করছে, অভিযোগগুলি সত্য হলে তারা বিধিবদ্ধ ব্যবস্থা নেবে তারা, তা জানিয়েও দিয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশন এক বিবৃতিতে জানিছে, "ভারতের সংবিধান সমস্ত ব্যক্তিকে বিবেকের স্বাধীনতা এবং স্বাধীনভাবে ধর্ম পালন এবং প্রচার করার অধিকার প্রদান করে। যদি এই অধিকারগুলি লঙ্ঘিত হয় কোনো বিধিবদ্ধ কারণ ছাড়াই, সেখানে বাধার সৃষ্টি করা হয়, তাহলে রাষ্ট্র জবাবদিহি চাইতেই পারে।

অভিযোগ, শান্তিপূর্ণ যাত্রাকে বিঘ্নিত করার উদ্দেশ্যে অংশগ্রহণকারীদেরকে ভয়ঙ্করভাবে জখম করা হয়েছে। কী উদ্দেশ্যে সশস্ত্র আক্রমণ করা হয়েছিল, যাতে ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন না করা হয়, সেজন্যই কি এমন হামলা? তাও জানতে চাওয়া হয়েছে।
দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগের পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে, তাও জানতে চায় তারা। তবে হাওড়ার ঘটনায় জাতীয় নির্বাচন কমিশন তৎপর হলেও হুগলি নিয়ে আবার কিছু জানতে চাওয়া হয়নি এই চিঠিতে।












Click it and Unblock the Notifications