Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহিলাদের 'শঙ্খনাদ' ধ্বনিত হল রাজপথে! ৭৫ এর প্রজাতন্ত্র দিবসে ফুটে উঠল মহিলা ক্ষমতায়নের কথা

Republic Day 2024: মহিলাদের 'শঙ্খনাদে' গর্জে উঠল দিল্লির রাজপথ। গোটা দেশ আজ শুক্রবার ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করছে। এবার প্যারেডে মহিলাদের প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতো কর্তব্যপথ জুড়ে কার্যত দখল রাখলেন ভারতীয় মহিলারা।

নৌবাহিনী থেকে সিআরপিএফ, কিংবা বিভিন্ন স্টান্টেও মহিলাদের শক্তির সাক্ষী থাকল বিশ্ব। দিল্লির রাজপথ (Republic Day 2024) জুড়ে যেভাবে এদিন নারী ক্ষমতায়ণকে তুলে ধরা হয়েছে তা দেখে স্যালুট দিচ্ছে দেশ। প্রজাতন্ত্র দিবসে এবার প্রথাগত মিলিটারি ব্যান্ডে ছিল না।

Republic Day 2024

তার পরিবর্তে প্রথমবারের মতো মহিলাদের 'শঙ্খনাদ' দিয়ে শুরু হয় প্যারেড। শাঁখ ছাড়াও নদস্বরম, নাগারা, বাংলার ঢাকের মতো একাধিক বাদ্যযন্ত্র বাজিয়ে শুরু হয় অনুষ্ঠান। আর তাতে অংশ নেন একাধিক মহিলা।

অন্যদিকে সেনা, বায়ুসেনা ও নৌসেনার মহিলাদের একটি কন্টিনজেন্ট অংশ নেয় দেশের অন্যতম বৃহত্তম অনুষ্ঠানে (Republic Day 2024) । পাশাপাশি সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার তরফে কুচকওয়াজে অংশ নেন মহিলারা।

এছাড়াও দিল্লির পুলিশের মহিলা বাহিনীরাও এদিন অংশ নেন কুচকওয়াজে। এবারেই তাঁরা প্রথম অংশ নেন। এছাড়াও সিআরপিএফের তরফেও মহিলাদের প্যারেডে অংশ নিতে দেখা যায়। এমনকি কুচকওয়াজে বিভিন্ন বাহিনীর তরফে বেশ কিছু স্টান্ট দেখানো হয়।

সেখানেও মহিলাদের জয়জয়কার একেবারে। কখনও বাইকের উপর দাঁড়িয়ে তো কখন বাইকে বসে একে অপরের হাত ধরে সাহসীকতার ছবি মহিলারা এদিন তুলে ধরেন দিল্লির রাজপথে। সেন্ট্রাল আর্মড পুলিশের তরফে এমন একটি ফর্মেশন তুলে ধরা হয়। যেখানে ২৬৫ জন মহিলা অংশ নেন। দেখুন সেই ভিডিও-

অন্যদিকে একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের ট্যাবলো প্রদর্শন করা হয়। সেখানেও মহিলাদের যোগদান তুলনামূলক অনেকটাই বেশি ছিল। অন্যদিকে এবারের প্যারেডে নজর কেড়েছে 'Rocket Girls'। পাশাপাশি দেশের তিন বাহিনীর তরফেও বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শন করা হয়। সেখানেও মহিলাদের জয়জয়কার দেখা যায়।

এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবারই ভারতে এসে পৌছন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একেবারে পাশে বসে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন এমানুয়েল ম্যাক্রোঁ।

কার্যত দিল্লির রাজপথে মহিলাদের এমন শক্তিপরীক্ষার ছবি দেখে অবাক হতে দেখা যায় তাঁকে। মাঝে মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহু বিষয় বুঝিয়ে দিতেও দেখা যায়। সব মিলিয়ে এবারের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে অন্যরকম এক ছবির সাক্ষী থাকল দেশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+