Narerndra Modi: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত সঠিক, শীর্ষ আদালতের রায়কে ঐতিহাসিক বললেন প্রধানমন্ত্রী
মোদী সরকারের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত সঠিক। গতকাল এমনই রায় দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের সেই রায়কে স্বাগত জািনয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন সুপ্রিম কোর্টের এই রায় বুঝিয়ে দিয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত কতটা সঠিক িছল।
গতকাল সংসদে বক্তব্য রাখতে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যদি কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত ভুল হয় তাহলে তার সব দায় নেমে মোদী সরকার। এমনকী তখন বিেজপি সরকারে না থাকলেও তার দায় নেবে। ৩৭০ ধারা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ তৈরি করে রেখেছিল। সেটার থেকে মুক্তি ঘটিয়েছে এই ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সঠিক জানিয়ে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে ভারতের সার্বভৌমত্ব কতটা শক্তিশালী এবং কোনও মূল্যে বিজেপি সরকার তার সঙ্গে আপোস করবে না। অর্থাৎ এক দেশ এক ভারত শ্রেষ্ঠ ভারত নিয়ে এতোদিন যে বিজেপি সরকার তৎপর হয়েিছল সেটা সুপ্রিম কোর্টও মান্যতা দিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ ৩৭০ ধারা বাতিল নিয়ে রায় ঘোষণা করে। এবং তাতে মোদী সরকারের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করা হয়। এবং এক দেশে একটাই সংবিধান থাকবে সেটাই স্বাভাবিক এবং সেটাই সঠিক। জম্মু-কাশ্মীরের জন্য আলাদা সংবিধান কেন থাকবে। কাজেই ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এবং ২০২৪-র লোকসভা ভোটেরক আগে যে সুপ্রিম কোর্টের এই রায় যথেষ্ট প্রভাব ফেলবে ভোট ব্যাঙ্কে তাতে কোনও সন্দেহ নেই। লোকসভায় এই সুযোগে কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন অমিত শাহ। তিনি কড়া বার্তা দিয়েছেন এবং বলেছেন ৩৭০ ধারার কারণেই কাশ্মীরে এতোদিন বিচ্ছিন্নতাবাদ ছড়িয়েছিল। এখন উন্নয়নের ধারা বইছে।












Click it and Unblock the Notifications