Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi: ৮ সাংসদকে শাস্তি দিতে আচমকা সংসদে মধ্যাহ্নভোজে মোদী, প্রধানমন্ত্রীর পছন্দের খাবারের নাম জানেন?

Narendra Modi: সংসদের বাজেট অধিবেশন শেষ হচ্ছে আগামীকাল। লোকসভা নির্বাচনের পর ফের বসবে সংসদের অধিবেশন। তার আগে আজ স্বভাবসিদ্ধভাবে চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সংসদে নরেন্দ্র মোদীকে অন্য মেজাজে দেখলেন সাংসদরা। বিজেপি-সহ বিভিন্ন দলের মোট ৮ জন সাংসদের সঙ্গে এক টেবিলে বসে আজ মধ্যাহ্নভোজ সারলেন প্রধানমন্ত্রী। জবাব দিলেন নানা প্রশ্নেরও।

Narendra Modi: ৮ সাংসদের সঙ্গে আচমকা সংসদে মধ্যাহ্নভোজে মোদী

মোদীর সঙ্গে আজ যাঁরা মধ্যাহ্নভোজ সারলেন তাঁরা হলেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান, বিজেডি-র রাজ্যসভার সাংসদ সস্মিত বাত্রা, লোকসভার সাংসদ এনকে প্রেমা চন্দ্রন, টিডিপির সাংসদ রামমোহন নাইডু, বিএসপির সাংসদ রীতেশ পাণ্ডে, বিজেপির লাদাখের সাংসদ জামিয়াং সেরিং নামগ্য়ায়াল ও নাগাল্যান্ডের বিজেপি সাংসদ এস ফাংনন কোনিয়াক।

আজ এই সাংসদদের ডেকে পাঠানো হয় প্রধানমন্ত্রীর দফতরে। সেখানে গেলে সাংসদদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। এরপরই চমক। দরজা খুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেরিয়ে এসে বলেন, চলুন আজ আপনাদের শাস্তি দিতে নিয়ে যাব। তখনও সাংসদরা কিছু বুঝতে পারেননি।

লিফটের দরজা গিয়ে খোলে ক্যান্টিনে। তখন সাংসদরা বুঝতে পারেন প্রধানমন্ত্রীর পরিকল্পনা। সংসদের প্রথম ফ্লোরেই রয়েছে এই ক্যান্টিন। ঘণ্টাখানেক ধরে চলে মধ্যাহ্নভোজের পর্ব। জানা গিয়েছে, রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত কথাবার্তাও হয়েছে। জানা গিয়েছে, নিরামিষ থালির অর্ডার করা হয়েছিল। সঙ্গে ছিল লাড্ডুও।

প্রধানমন্ত্রীর কাছে তাঁর পছন্দের খাবার কোনটি তা জানতে চান এক সাংসদ। মোদী সঙ্গে সঙ্গে জানান, খিচুড়ি। কীভাবে তিনি টাইম ম্যানেজমেন্ট করেন সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে মোদী বলেন, আমি দীর্ঘ সময় ধরে কাজ করতে অভ্যস্ত। গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতা খুব কাজে দেয়। কখনও কখনও বুঝেই উঠতে পারি না, গোটা দিনে একটুও ঘুমাইনি।

২০১৫ সালে প্রধানমন্ত্রীর আচমকা পাকিস্তান সফরের কথাও উঠে এসেছে আলোচনায়। মোদী জানান, সেদিন বেলা ২টো অবধি সংসদে ছিলাম। তারপর পূর্বনির্ধারিত সফরে আফগানিস্তান যাই। সেখান থেকে ফেরার সময় পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নিলে এসপিজি রাজি হয়নি। এরপরই মোদী কথা বলেন নওয়াজ শরিফের সঙ্গে। দুই দেশের তরফে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত হতেই মোদীর বিমান নামে পাকিস্তানে।

২০০১ সালে ভূজে ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতা কোভিড মোকাবিলায় খুব কাজে দিয়েছে বলেও জানান মোদী। প্রধানমন্ত্রীকে অনেক প্রশ্ন করে সাংসদরা সে সবের যথাযথ উত্তর পেয়েছেন। কীভাবে তিনি এতটা রিল্যাক্স থাকেন, সেটা জানতে চান এক সাংসদ। মোদীর জবাব, আমি যোগাভ্যাস নিয়মিত চালিয়ে যাই। বিভিন্ন এক্সারসাইজ ও মেডিটেশনে শরীর ও মন রিল্যাক্স থাকে। আমি এখন আপনাদের সঙ্গে লাঞ্চ সারছি। পুরোপুরিভাবে রিল্যাক্সড। সব সময় নিজেকে প্রধানমন্ত্রী ভাবি না। আমি প্রত্যেকের মতোই একজন সাধারণ মানুষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+