Narendra Modi: 'টিম স্পিরিটেই জয়', বিজেপির পরিষদীয় দলের বৈঠকে উচ্ছ্বাসে নত মস্তক প্রধানমন্ত্রী

তিন রাজ্যে ঐতিহাসিক জয়। মোদী মোদী স্লোগানে ভরে উঠল বিজেপির পরিষদীয় দলের বৈঠক। প্রধানমন্ত্রী মোদী আসতেই তাঁকে মালা পরিয়ে অভ্যর্থনা জানান বিজেপি নেতারা। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে অপ্রত্যাশিত জয় পেয়েছে এবার বিজেপি।

সবটাই মোদী ম্যাজিকে সম্ভব হয়েছে বলে মনে করছেন বিজেপি নেতারা। হিন্দি বলয়ের তিনটি রাজ্যই এখন বিজেপির দখলে। রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ছত্তিশগড়। চার রাজ্যে নিজেদের জয় নিশ্চিত করে ২০২৪-র লোকসভা ভোটে নিজেদের জয়ের পথ সুগম করেছে তারা।

Narendra Modi

মধ্যপ্রদেশে বিজেপি সরকারই ছিল। তারা আবার ক্ষমতা ফিরে পেয়েছে। রাজস্থান যে বিজেপির দখলে যাবে তা আগেই ইঙ্গিত মিলেছিল। কারণ সচিন পাইলট বলাম অশোক গেহলটের বিরোধের জেরে কংগ্রেসের ভোটব্যাঙ্ক দুর্বল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতির সুবিধা পেয়েছে বিজেপি।

অন্যদিকে ছত্তিশগড়েও কংগ্রেসের অন্দরে ফাটল তৈরি হয়েছিল। কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে মহাদেব দুর্নীতি কাণ্ড আর দলের নেতাদের বিদ্রোহই কংগ্রেসের ভোট ব্যাঙ্কে ফাটল ধরিয়েছে। কাজেই আদিবাসী অধ্যষিত রাজ্য ছত্তিশগড়েও অনায়াসেই উড়েছে গেরুয়া পতাকা।

তিন রাজ্যের এই সাফল্যের মূল কারিগর যে প্রধামন্ত্রী মোদী তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। মোদী ম্যাজিকেই তিন রাজ্যে জয়ে সুনিশ্চিত করেছে বিজেপি। তাই বিজেপির পরিষদীয় দলের বৈঠকে দলের েনতারা প্রধানমন্ত্রী মোদীকে মালা পরিয়ে অভ্যর্থনা জানান।

সেই সঙ্গে উঠতে শুরু করে মোদী মোদী স্লোগান। বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে অমিত শাহ সকলেই প্রধানমন্ত্রী মোদীকে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। মোদী হাতজোর করে নেতাদের পাল্টা অভিবাদন জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, 'মোদী মোদী করবেন না এই জয় আপনাদের সকলের পরিশ্রমের ফল এবং এটি একটা টিম স্পিরিট'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+