Narendra Modi Vs Rahul Gandhi: রাহুল না মোদী, কে বেশি জনপ্রিয় ডেটা শেয়ার করে দেখাল কংগ্রেস ও বিজেপি
রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী, কে বেশি জনপ্রিয় সোশ্যাল মিড়িয়ায়? সম্প্রতি ডেটা শেয়ার করে কংগ্রেস ও বিজেপি নেমে পড়েছে সেই যুদ্ধ জিততে। সোশ্যাল মিডিয়ায় কোন ইস্যুতে কে কারে টপকে গিয়েছে, তা দেখিয়েই বাজিমাত করতে চাইছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
কংগ্রেস ও বিজেপি উভয় দলই উঠে পড়ে লেগেছে নিজ নিজ দলের নেতার জনপ্রিয়তা প্রমাণ করতে। রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি তুলনামূলক চর্চা শুরু হয়েছে সম্প্রতি। শনিবার এই ঘটনায় চর্চা শুরু হয়। মোদী না রাহুল, কে বেশি জনপ্রিয়! তা জানতে উভয় নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শো-এর হিড়িক পড়ে যায়।

কংগ্রেসের তরফে রাহুল গান্ধীর ইউটিউব চ্যানেলের দর্শক সংখ্যা ও স্ক্রিনশটগুলি শেয়ার করে দেখিয়েছে, সংসদে রাহুল গান্ধীর বক্তৃতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে বেশি আকর্ষণ করেছে। কংগ্রেস রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট সম্পর্কিত তুলনামূলক তথ্যও প্রকাশ করেছে।
রাহুল গান্ধীর শেষ ৩০টি টুইট ৪৮.১৩ মিলিয়ন ইমপ্রেশন পেয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শেষ ৩০টি টুইট ২১.৫৯ মিলিয়ন ইমপ্রেশন আনতে সক্ষম হয়েছে। কংগ্রেস এই তথ্য শেয়ার করার পর কালবিলম্ব না করে বিজেপি পাল্টা ডেটা শেয়ার করেছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডি ফ্যাক্টো বিজয়ী হিসেবে দেখানো হয়েছে।
বিজেপি বলছে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট এক মাসে প্রা ৭৯.৯ লক্ষ এনগেজমেন্ট পেয়েছে। সেখানে রাহুল গান্ধীর অ্যাকাউন্ট প্রায় ২৩.৪৩ লক্ষ এনগেজমেন্ট পেয়েছে। ফেসবুকে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট গত এক মাসে প্রায় ৫৭.৮৯ লক্ষ এনগেজমেন্ট পেয়েছে আর রাহুল গান্ধীর অ্যাকাউন্টে ২৮.৩৮ লক্ষ এনগেজমেন্ট হয়েছে।
ফেসবুক অ্যাকাউন্টে বাৎসরিক ডেয়ার তুলনা করে বিজেপি জানিয়েছে, জনপ্রিয়তার দৌড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর ফেসবুকে এই বছর ৩.২৫ কোটি এনগেজমেন্ট এসেছে। আর রাহুল গান্ধীর অ্যাকাউন্টে এনগেজমেন্ট এসেছে ১.৮৮ কোটি প্রায়।
বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ইউটিউব চ্যানেলগুলি দ্বারা অর্জিত ভিউয়ারশিপও শেয়ার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চ্যালেন গত এক মাসে প্রায় ২৫.৪৬ কোটি ভিউ অর্জন করেছে। আর রাহুল গান্ধীর ইউটিউব চ্যানেল ৪.৮২ কোটি ভিউ পেয়েছে মাত্র।
আর এ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেল ভিউ পেয়েছে ৭৫.৭৯ কোটি। রাহুল গান্ধীর অ্যাকাউন্ট পেয়েছে ২৫.৩৮ কোটি। আর এই যুদ্ধে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্ক্রিন শটও শেয়ার করেছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications