মোদীকেই উল্টে টাকা দেন তাঁর মা হীরাবেন! পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

রাজনীতির বাইরে এযেন এক অন্য নরেন্দ্র মোদী। যাঁর প্রধানমন্ত্রী হয়ে ওঠার নেপথ্যের কাহিনির পরতে পরতে রয়েছে চরম রোমাঞ্চ।

রাজনীতির বাইরে এযেন এক অন্য নরেন্দ্র মোদী। যাঁর প্রধানমন্ত্রী হয়ে ওঠার নেপথ্যের কাহিনির পরতে পরতে রয়েছে চরম রোমাঞ্চ। রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোককল্যাণ মার্গে এদিন অক্ষয় কুমারের সঙ্গে বিশেষ আলোচনায় মোদী তুলে ধরলেন তাঁর জীবনের কিছু অচেনা অধ্যায়।

মা হীরাবেন যখন প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন..

এদিন অক্ষয়ের বিভিন্ন প্রশ্নের জবাবে মোদী তুলে ধরেন তাঁর জীবন সফরের কিছু অজানা কথা। প্রসঙ্গ ওঠে তাঁর মায়ের। মোদী বলেন,তাঁর মা হীরাবেন যখন তাঁর প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন,তখন তিনি একদমই সময় দিতে পারেননি মাকে। রোজ রাত ১২ টায় বাড়ি ফিরে সেভাবে মায়ের সঙ্গে খোশগল্পও হত না। একটা সময় হীরাহেন অস্বস্তিতে পড়ে বলেন, 'এখানে (মোদীর বাসভবনে) থাকার থেকে গ্রামে ফিরে গিয়ে কয়েকজন মানুকে তো দেখতে পাব'। একথা এদিনের সাক্ষাৎকারে বলেন মোদী।

টাকা পাঠানো প্রসঙ্গ

মোদীকে অক্ষয় প্রশ্ন করেন, তিন কি তাঁর মাকে এখন টাকা পাঠান? তাঁর প্রশ্নের জবাবে মোদী বলেন, তিনি কোনওদিনই সেভাবে পরিবারের সঙ্গে সংযুক্ত ছিলেন না। খুব কম বয়সে বাড়ি ছাড়তে হয়েছে তাঁকে। তবে , এখন তিনি মা হীরাবেনকে টাকা পাঠান না। উল্টে তাঁর মায়ের কাছে মোদী গেলে তাঁর হাতে টাকা দেন হীরাবেন। মজার ছলে এদিন একথা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁর দাবি, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসাবে তিনি কখনওই তাঁর পরিবারকে টাকা দেননি বলে জানান।

দিওয়ালির সময় কী করতেন?

মোদীকে এই প্রস্ন করা হলে তিনি জানান,ছোট থেকেই দিওয়ালির সময় বাড়ি থেকে দূরে থাকতেন তিনি। পাশাপাশি, সাক্ষাৎকারে প্রধানমন্ত্র জানান, একটা সময় গোটা পরিবারের কাপড় কাচতেন তিনি। তিনি জানান, ছোটবেলায় অভাবের সংসারে কিভাবে মগের মধ্যে কয়লা ফেলে কাপড় জামা ইস্ত্রি করতেন মোদী।

ফ্যাশন নিয়ে মোদী

এদিনের সাক্ষাৎকারে মোদী নিজের ফ্যাশন ভাবনা নিয়ে যেমন কথা বলেন, তেমনই জানান যেদিন অবসর নেবেন,সেদিন ঘুমের সময় বাড়িয়ে নেওয়া নিয়েও ভাববেন!

এখন আর মজা করেন?

অক্ষয় এদিন এই প্রসঙ্গ তুলতেই মোদী বলেন, এখনও তিনি মজা করতে ভালোবাসেন। ক্যাবিনেট মিটিং এ তিনি এখনও মজা করেন। তবে অনেক সময় মজার ভুলভাল অর্থ বার করে বিরোধীরা আক্রমণ শানানোয় তিনি খানিকটা অস্বস্তিতে পড়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+