Congress’s dynasty politics: শরদ পাওয়ার কেন প্রধানমন্ত্রী হতে পারলেন না, স্পষ্ট করলেন নরেন্দ্র মোদী
কংগ্রেসকে পরিবারবাদকে ফের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার শরদ পাওয়ারকে ঢাল করে তিনি কংগ্রেসের পরিবারবাদকে নিশানা করলেন। নরেন্দ্র মোদী স্পষ্ট করলেন, কেন প্রধানমন্ত্রী হওয়ার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী হতে পারেননি শরদ পাওয়ার।
বুধবার মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সাংসদদের সঙ্গে বৈঠকে তিনি শরদ পাওয়ারের প্রধানমন্ত্রিত্বের প্রসঙ্গ টেনে এনে বলেন, বিজেপি কংগ্রেসের মতো অহংকারী নয়। তাই তারা ক্ষমতায় থাকবে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে তিনি সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন।

নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেসের রাজবংশের রাজনীতি অর্থাৎ পরিবারবাদের কারণেই শরদ পাওয়ারের মতো যোগ্য ব্যক্তিরা প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে পারেননি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা ফলাও করে বলেন। সেইসঙ্গে ২০১৪ সালে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের প্রসঙ্গও তুলে আনেন।
মোদী বলেন, প্রণবজি আমাকে বলেছিলেন, বিজেপি আপনাকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বিজেপি আপনার নামনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। এই ঘটনা প্রথমবার ঘটল। এর আগে এই ঘটনা ঘটেনি। এর অর্থ জনসাধারণ আপনাকে বেছে নিয়েছে। নির্বাচনে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। প্রধানমন্ত্রী মোদী এদিন সেই পুরনো কথা শেয়ার করেন।
তিনি এরপর শরদ পাওয়ার প্রসঙ্গে বলেন, ১৯৯৯ সালে সোনিয়া গন্ধীকে বিদেশি বংসোদ্ভূত তোপ দেগে কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন। তারপর তিনি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি গঠন করেন। সেই দলেরই অন্যতম নেতা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার আজ বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন। সেই অনুষ্ঠানে উভয়ের মধ্যে সাক্ষাৎ হয়, কথা হয়, করমর্দনও করেন দুজনে। দুজনের মুখেই ছিল হাসি। তারপর মোদীর পিঠও চাপড়ে দেন প্রবীণ নেতা শরদ পাওয়ার। তারপর শরদ পাওয়ারকে নিয়ে প্রধানমন্রীো মোদীর এই বিশ্লেষণ তাৎপর্যপূর্ণ।
শরদ পাওযার অবশ্য স্পষ্ট করে দিয়েছেন তাঁর দলে বিভাজন ঘটিয়ে কেউ কেউ বিজেপির হাত ধরলেও, তিনি বিজেপির সঙ্গে যাবেন না। তারপর এদিন শরদ পাওয়ারের প্রধানমন্ত্রিত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মোদী। প্রধানমন্ত্রী আগের দিন উদ্ধব ঠাকরের শিবসেনাকে নিশানা করেছিলেন।
এখানে উল্লেখ্য, শিবসেনাতেও আড়াআড়ি বিভাজন ঘটিয়ে বিদ্রোহী একনাথ শিন্ডে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করে। আর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমরা শিবসেনরা সঙ্গে জোট ভাঙিনি। শিবসেনা বিজেপির সঙ্গে ছেড়েছিল। ২০১৪ সাল থেকে তারা এনডিএ-র অঙ্গ ছিল।












Click it and Unblock the Notifications