Narendra Modi: এভাবে চলতে পারে না, হঠাৎ করে চিনের সঙ্গে সীমান্ত সংকট নিয়ে কেন একথা বললেন প্রধানমন্ত্রী মোদী
চিনের সঙ্গে ভারতের বিবাদ ক্রমশ তীব্র হতে শুরু করে দিয়েছে। কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের কয়েকটি জায়গার নাম চিন নিজের ইচ্ছেমতো দিয়ে প্রকাশ করেছে। তা নিয়ে কড়া বার্তা দিয়েছে ভারতও। এরই মাঝে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সীমান্ত নিয়ে চিনের সঙ্গে আলোচনা করা জরুরি।
এভাবে চলতে পারে না। চিন এবং ভারতের সীমান্ত নিয়ে যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেটা দূর করা জরুরি। সেকারণে দই দেশের এই নিয়ে আলোচনায় বসা জরুরি। ভারত এবং চিনের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক সেটা গোটা বিশ্ব চায়। এই দীর্ঘমেয়াদি সীমান্ত সমস্যার অবসান হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন।

নিউজ ইউক ম্যাগাজিনে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোটা বিশ্বের কাছেই ভারত এবং চিনের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। এই দীর্ঘদিন ধরে দুই দেশের সীমান্ত নিয়ে যে সংকট রয়েছে সেটায় একটা স্থিতিশীলতা নিয়ে আসা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেেছন আমি আশা করছি প্রতিবেশী চিনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি আলোচনার মাধ্যমে স্থিতিশীল থাকবে।
মোদী দাবি করেছেন দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা অত্যন্ত জরুরি। এবং সেটা কূটনৈতিক এবং সেনা স্তরে হওয়াও জরুরি। ২০২০ সাল থেকে লাদাখের গালওয়ান উপত্যকা নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত চরমে উঠেছিল। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে রীতিমতো সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। তাতে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন।
তারপর থেকে লাদাখ সীমান্তে চিেনর সঙ্গে সংঘাত জারি রয়েছে। সেনা পর্যায়ে দফায় দফায় বৈঠকেও মেলেনি কোনও সমাধান সূত্র। চিনা ফৌজ মাঝে মধ্যেই রক্তচক্ষু দেখিয়ে চলেছে। ভারতীয় সেনাও পাল্টা জবাব দিয়েছে। আপাতত লাদাখে শান্তি বজায় থাকলেও ভারত চিনা ফৌজের মোকাবিলার যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। অন্যদিকে অরুণাচল প্রদেশে হঠাৎ হঠাৎ করে আগ্রাসণ শুরু করেছে চিন। ভারতীয় নাগরিকদের অপহরণ এবং আটকে রাখার ঘটনা ঘটেছে।
কয়েকদিন আগেও অরুণাচল প্রদেশে একই ঘটনা ঘটেছে। সেখানে অরুণাচল প্রদেশে ভারতের একাধিক এলাকার নাম নিজের মতো করে দিয়েছে বেজিং। এবং সেই সব নাম দিয়ে ম্যাপ প্রকাশ করেছে। তাতে অবশ্য কড়া বার্তা দিয়েছে ভারতও। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কড়া বার্তা দিয়ে বলেছেন অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্দ অংশ কোনও রকম হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।












Click it and Unblock the Notifications