চায়ের স্টলে দাঁড়িয়েই 'চা-ওয়ালা' মোদী প্রচার চালাবেন নির্বাচনের

আগামী ১ ফেব্রুয়ারি আদবানীর লোকসভা কেন্দ্র গান্ধীনগরে চায়ের স্টলে দাঁড়িয়ে জনসাধারণের সঙ্গে কথা বলবেন মোদী। ৩০০ টি শহরের প্রায় ১০০০টি চায়ের স্টলে চলবে চা অভিযান। সব জায়গায় মোদী নিজে পৌছতে না পারলেও থাকছে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা। চায়ের স্টলে দাঁড়িয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনতার সঙ্গে কথা বলবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'চায়ে পে চর্চা' (চা হাতে আলোচনা)। সিটিজেন ফর অ্যাকাউন্টেবল গভর্নন্স নামে এক সংস্থার মস্তিষ্কপ্রসূত এই অভিযান লোকসভা ভোটের আগে পর্যন্ত প্রতি সপ্তাহে চালানো হবে। এইভাবে প্রতিসপ্তাহে নরেন্দ্র মোদী প্রায় দু'লক্ষ মানুষের সঙ্গে সংযুক্ত হতে পারবেন বলে দাবি ওই সংস্থার।
অনলাইনেও চলবে চায়ে পে চর্চা প্রচার। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০ হাজারেরও বেশি মানুষ এই অভিযানে অংশ নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে বলে সংস্থার দাবি।












Click it and Unblock the Notifications