PM Modi Oath Ceremony: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি পেশ মোদীর, রবিবারেই শপথ

PM Modi Oath Ceremony: কাউন্টডাউন শুরু...! তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালেই সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। এরপরেই সরকার গঠনের দাবি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পেশ করলেন নরেন্দ্র মোদী।

শপথের জন্য (PM Modi Oath Ceremony) তাঁর হাতে তুলে দিলেন আমন্ত্রণ পত্রও। আগামী রবিবার সন্ধ্যা ৬ টায় আনুষ্ঠানিক ভাবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনেই অনুষ্ঠান হবে। উপস্থিত বিদেশের একাধিক রাষ্ট্রপ্রধান।

PM Modi Oath Ceremony

PM Modi Oath Ceremony: উন্নয়নের কাজ চলবে

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শেষে (PM Modi Oath Ceremony) সাংবাদিকের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। বলেন, দেশবাসীকে বিশ্বাস দিচ্ছি গত দু'বছর ধরে যে উন্নয়নের ধারা বজায় ছিল তা অব্যাহত থাকবে। নতুন সরকার দেশের মানুষের স্বপ্নকে পুরণ করার কাজ করবে। শুধু তাই নয়, কাজের ক্ষেত্রে কোনও খামতি থাকবে না বলেও এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ১৮তম লোকসভা একেবারে নতুন শক্তি, তারুণ্যের উপর এগিয়ে যাবে বলেও মন্তব্য তাঁর।

নরেন্দ্র মোদী বলেন, 'আজাদি কি মহোৎসবে'র এটা প্রথম নির্বাচন। তৃতীয়বারের জন্য এনডিএ সরকার (PM Modi Oath Ceremony) দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। আর তা তুলে ধরে বারাণসীর বিজেপির সাংসদের মন্তব্য, দেশের মানুষকে আশ্বস্ত করছি যে গত দু'বার দেশ যে দ্রুত গতিতে এগিয়েছে সেভাবেই এগিয়ে যাবে। গত দু'বছরে দেশে পরিবর্তন স্পষ্ট। এবং 25 কোটি মানুষের দারিদ্র্য থেকে বেরিয়ে আসা প্রতিটি ভারতীয়র জন্য গর্বের মুহূর্ত বলে সাংবাদিক বৈঠকে উল্লেখ নরেন্দ্র মোদীর।

পাশাপাশি যেভাবে গোটা বিশ্বের নজর ভারতের উপর রয়েছে তাতে দেশের যুব সম্প্রদায়ের সুবিধা হবে বলেও মন্তব্য। বলে রাখা প্রয়োজন, আগামী ৬ তারিখ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শপথ নেবেন (PM Modi Oath Ceremony) নরেন্দ্র মোদী। সেদিনই আরও বেশ কয়েকজন মন্ত্রী শঅপথ নেবেন। সেই তালিকা তৈরি করার কথা বলেন প্রধানমন্ত্রী। এবং তা শীঘ্রই রাষ্ট্রপতির কাছে তুলে দেবেন বলেও জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+