চলতি মাসেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden) সঙ্গে দেখা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চলতি অর্থাৎ মে'মাসের শেষেই দুই রাষ্ট্র প্রধানের দেখা হতে পারে বলে জানা গিয়েছে। পাপুয়া ন্যু গিনিতে বাইডেন এবং মোদীর সাক্ষাৎ হতে পারে বলে জানা গিয়েছে।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে হোয়াইট হাউসের তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। আর সেই বার্তায় চলতি মাসের শেষেই দুই রাষ্ট্রপ্রধানের দেখা হতে পারে বলে জানানো হয়েছে।

মোদীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের

শুধু তাই নয়, জাপান এবং অস্ট্রেলিয়া সফরের মধ্যে মোদী-বাইডেন পাপুয়া ন্যু গিনিতে সাক্ষাৎ করবেন এছাড়াও আরও বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গেও মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাত হবে বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে।

জানা গিয়েছে, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন মে মাসের শেষে জাপানের হিরোশিমাতে G7 লিডার্স সামিটে যোগ দেবেন। আর সেখান থেকে সিডনিতে কোয়াড লিডার্স সামিটে মিস্টার বাইডেন যোগ দেবেন। বাইডেনের এই সফর নানা ভাবে খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহ একাধিক ইস্যুতে উত্তাল বিশ্ব। এছাড়াও জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক সম্পদ রক্ষা সহ একাধিক ইস্যুতে আলোচনা বাইডেনের এই সফরে হতে পারে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি গোটা বিশ্বেই একটা অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। এই অবস্থায় অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করতে পারেন বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, আগামী সেপ্টেম্বরে ভারত সফরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই সফর খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, ২০২৩ ভারত-মার্কিন সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে।

এমনকি বাইডেনের সফরে ভারত এবং আমেরিকা সম্পর্ক আরও মজবুত হতে চলেছে বলেও মনে করা হচ্ছে। যদিও তার আগে মোদী-=বাইডেন সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+