Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী! শপথ নিলেন নরেন্দ্র মোদী

Narendra Modi: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে তাঁকে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরপর তিন বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ছুঁলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তিনি নত মস্তকে সবাইকে প্রণাম করেন। তারপরে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সব মিলিয়ে এদিন নরেন্দ্র মোদীর তৃতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় ১০ হাজার অতিথি।

narendra modi

প্রধানমন্ত্রীর শপথের পরে পরপর মন্ত্রীরা শপথ নেন। তবে নতুন এনডিএ সরকারে প্রতিনিধিত্ব ঠিক করতে নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডুর মতো নেতারা অমিত শাহ, রাজনাথ সিং এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন। রেন্দ্র মোদী যেমন পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তিনি পরপর তিনবার বারাণসী থেকে নির্বাচিত হয়েছেন।

রবিবার সকালে রাজধানীতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে নরেন্দ্র মোদী রাজঘাট, অদাইব অটল, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালও পরিদর্শন করেন।

বিজেপি স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রকের মতো মন্ত্রকগুলি নিজেদের হাতেই রাখছে। বিজেপির হাতেই থাকছে শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রকও। বাংলা থেকে মন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর।

শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারত সরকারের আমন্ত্রণে অনেক আগেই দিল্লিতে এসেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মইজ্জুর মতো প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা। শেখ হাসিনা ও মইজ্জু বসেছিলেন পাশাপাশি। ছিলেন শ্রীলঙ্কা, নেপাল, ভূটান, মরিসাসের রাষ্ট্রপ্রধানরাও।

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের একেবারের সামনের সারিতে দেখা গিয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে।

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য দিল্লি পুলিশের প্রায় ১১০০ ট্রাফিক কর্মী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজধানীতে আলাদা রুটের বন্দোবস্ত করা হয়েছে। অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করতে লাগানো হয়েছে ৫০০-র বেশি সিসিটিভি ক্যামেরা। নয়াদিল্লি জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দিল্লিকে নো-ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+