নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নন, রাজা! কংগ্রেসের অতীত-ভবিষ্যত নিয়ে বার্তা রাহুল গান্ধী

প্রত্যাশা মতোই বিজেপি ও প্রধানমন্ত্রী মোদীকে নিশানা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে তার মধ্যে কংগ্রেসের অতীত এবং ভবিষ্যত নিয়ে বার্তা দিলেন তিনি। সঙ্গে রাহুল গান্ধী জানিয়েছে, ক্ষমতার রাজনীতিতে তাঁর কোনও আগ্রহ নেই। লখনৌয়ে রাষ্ট্রীয় সংবিধান সম্মেলনে এমনটাই প্রতিক্রিয়া কংগ্রেস নেতার।

আত্ম সমালোচনা করে রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস অতীতে ভুল করেছে। ভবিষ্যতে তাদের রাজনীতি পরিবর্তন করতে হবে। তিনি স্পষ্টত বলেছেন, কংগ্রেস দলও ভুল করেছে। দলে থেকেই তিনি এটা বলছেন। তারপরেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন। বলেছেন, তিনি প্রধানমন্ত্রী নন, তিনি একজন রাজা।

rahul gandhi

মোদীকে নিশানা
প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে রাহুল গান্ধী বলেছেন, তিনি প্রধানমন্ত্রী নন, তিনি একজন রাজা। মন্ত্রিসভা, সাংসদ কিংবা সংবিধানের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। রাহুল বলেছেন, তিনি (মোদী) একবিংশ শতাব্দীর রাজা। দুই বা তিনজন প্রকৃত ক্ষমতার অধিকারী অর্থদাতার মুখ তিনি। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে বিতর্কের জন্য চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন।

কংগ্রেসে পরিবর্তনের আহ্বান
অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কংগ্রেসের রাজনীতি পরিবর্তনের ডাক দিলেও, দলের কোথায় পরিবর্তন প্রয়োজন, তা বলেননি তিনি।

মোদী প্রধানমন্ত্রী হতে পারবেন না
রাহুল গান্ধী ভবিষ্যদ্বাণী করে বলেছেন, বিজেপি লোকসভায় ১৮০টির বেশি আসন জিততে পারবে না। আর নরেন্দ্র মোদীও আর দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাহুল দাবি করেছে, চাইলে তিনি লিখিতভাবে দিতে পারেন, নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী হতে পারবেন না।

ক্ষমতায় আগ্রহ নেই
রাহুল গান্ধী বলেছেন, তিনি ক্ষমতায় জন্মগ্রহণ করেছেন। কিন্তু এখন তাতে কোনও আগ্রহ নেই। তবে তা জনগণকে সাহায্য করতে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন মাত্র। তিনি বলেছেন, ইন্ডিয়া ব্লক ক্ষমতায় আসলে জাতভিত্তিক জনগণনার নির্দেশ দেওয়া হবে।
রাহুল বলেছেন, জাতিকে শক্তিশালী করতে হলে ৯০ শতাংশকে অন্তর্ভুক্ত না করে তা করা যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে রাহুল বলেছেন, তিনি (মোদী) জনসংখ্যার ১০ শতাংশকে সুপার পাওয়ার করতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+