৯:৩০ এ ঢুকতে হবে অফিসে, চলবে না 'ওয়ার্ক ফ্রম হোম' ! মোদীর নয়া নির্দেশে আর কী কী চমক

সঠিক সময়ে অফিসে ঢুকতে হবে, যাতে সকলের কাছে একটি 'উদাহরণ' হয়ে থাকা যায়। এই নির্দেশ স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর। না! সরকারী আমলা বা কর্মচারীদের উদ্দেশে এই আদেশ নয়। দেশের ভিভিআইপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশে এই নির্দেশ দেওয়া হয়েছে।

 কোন সময়ে ঢুকতে হবে অফিস?

কোন সময়ে ঢুকতে হবে অফিস?

মোদীর নির্দেশ কাঁটায় কাঁটায় ঘড়ি মেপে সকাল ৯:৩০ মিনিটে ঢুকতে হবে দফতরে। এমনই নির্দেশ মানতে বলা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর তরফে। এই নির্দেশ যেমন দেশের সরকারী আমলারা মেনে চলবেন, তেমই মানতে হবে মন্ত্রীদেরও।

'ওয়ার্ক ফ্রম হোম' বন্ধ!

'ওয়ার্ক ফ্রম হোম' বন্ধ!

ওয়ার্ক ফ্রম হোম বন্ধ করার কথাও নয়া নির্দেশে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রোজের কাজ দফতরে এসে করার নির্দেশ এসেছে স্বয়ং প্রধানমন্ত্রীর তরফে। এছাড়াও মোদী সাফ জানিয়ে দিয়েছেন, সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল দফতরের প্রতিমন্ত্রীদের দেখাতে হবে।

 বৈঠকের বিষয়ে নির্দেশ

বৈঠকের বিষয়ে নির্দেশ


মন্ত্রিত্বের দায়িত্ব ছাড়াও প্রতিনিয়ত সমস্ত দলীয় সাংসদ তথা সাধারণ পার্টি কর্মীদের সঙ্গে বৈঠকে বসতে হবে মোদীকে। এদিকে, মন্ত্রী হিসাবে দফতর সামলানোর পাশাপাশি, দফতরে এসেই উন্নয়ন নিয়ে সাম্প্রতিকতম কাজের খতিয়ান নিয়ে বৈঠকও করতে হবে সমস্ত মন্ত্রীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+