Narendra Modi: মোদীর মহাত্মা স্মরণ, ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তির দিনেও নিশানায় পরিবারতন্ত্র
রাজনৈতিক ভাবে বার বারই আক্রমণ করেন গান্ধী পরিবারকে, বিজেপির নিশানা থেকে বাদ পড়েন না মাঝে মধ্যে নেহেরুও। কিন্তু মহাত্মা গান্ধীর নীতিরই স্মরণাপন্ন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভারত ছাড়ো আন্দোলনের ৮১তম বর্ষপূর্তি। ভারতের স্বাধীনতা আন্দোলনের গান্ধীজির এই মহান আন্দোলনের কথা তুলে ধরে সমাজ মাধ্যমে পোস্ট করেন মোদী।
ভারত ছাড়ো আন্দোলনের দিনেই মহত্মা স্মরণ মোদীর। রাজনৈতিকভাবে প্রবল বিধোধী হলেন গান্ধীজির নীতিতেই আস্থা রাখলেন প্রধামমন্ত্রী। নাম না করে কংগ্রেসের পরিবারতন্ত্রকেও খোঁচা দিলেন মোদী। ব্রিটিশদের ভারত থেকে উৎখাত করতে ১৯৪২ সালে ৯ অগাস্ট গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন।

সেই আন্দোলনের বর্ষপূতির দিনে মোদী টুইটে লিখেছেন, 'গান্ধীজির নেতৃত্বাধীন ভারত ছাড়ো আন্দোলনে যে মানুষরা অংশ নিয়েছিলেন তাঁদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। ভারত থেকে ঔপনিবেশিক শাসনকে উচ্ছেদে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।'
মহাত্মার ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ করে মোদী একইসঙ্গে টুইটে লিখেছেন, দেশ এখন একটা ভাষাতেই আওয়াজ তুলছে। আর তা হল দুর্নীতি, পরিবারবাদ এবং তুষ্টিকরণ ভারত ছাড়ো। মোদীর কথায়, ভারত ছাড়ো আন্দোলনে যাঁরা যোগ দিয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলন দেশকে স্বাধীন করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। উপনিবেশবাদ থেকে মুক্তি ঘটেছিল দেশের।
Tributes to the greats who took part in the Quit India Movement. Under the leadership of Gandhi Ji, this Movement played a major role in freeing India from colonial rule. Today, India is saying in one voice:
— Narendra Modi (@narendramodi) August 9, 2023
Corruption Quit India.
Dynasty Quit India.
Appeasement Quit India. pic.twitter.com/w6acXBoNq1
এরপরেই মোদী তাঁর বক্তব্যে বলেন, আজ ভারতে একটা আওয়াজ উঠেছে। দুর্নীতি ভারত ছাড়ো, পরিবারবাদ ভারত ছাড়ো, তুষ্টিকরণ ভারত ছাড়ো।
দুই দিন আগেই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিজেপি বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে ব্রিটিশ বিরোধিতার কায়দায় বিরোধীদের দেশ ছাড়ার দাবিতে সোচ্চার হলেন। বিজেপি এবং তার বর্তমান প্রাণপুরুষ নরেন্দ্র মোদী বরাবরই বিরোধীদের পরিবারতন্ত্রকে কটাক্ষ করে এসেছেন। মোদীর অভিযোগ যে বিরোধীরা 'নেতিবাচকতার রাজনীতিতে' আটকে আছেন। বিরোধী জোট 'ইন্ডিয়া'কে কটাক্ষ করে তাঁর দাবি, 'লোকেরা বলছেন যে ইন্ডিয়া হল দেশের অসুখ।'

মঙ্গলবার থেকে শুরু হয়েছে লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর বিতর্ক। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর রাহুল গান্ধী স্বমহিমায় লোকসভায় প্রবেশ করায় কংগ্রেসসহ বিরোধী জোট ইন্ডিয়া চাঙ্গা হয়ে উঠেছে।
বিরোধীদের টার্গেট করে মোদী বলেছিলেন, 'ওঁরা নিজেরা কাজ করতে চাননা, আর কাউকে কাজ করতে দিতে চান না। নেতিবাচক রাজনীতির উর্ধে উঠে আমরা ইতিবাচক রাজনীতির পথে যাচ্ছি মিশন মোড-এ। যেখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উন্নয়নকে।'

মোদী আরও উল্লেখ করেছিলেন, ' উন্নয়নের দিকে যে ভারত এগিয়ে যাচ্ছে, সেই ভারত অমৃতকালের সূচনায় রয়েছে। নতুন শক্তি, নতুন উদ্যম, নতুন প্রতিজ্ঞবদ্ধতা, নতুন উৎসাহ দিয়ে ভারতীয় রেলে নতুন একটি অধ্যায়ের সূচনা হচ্ছে।'












Click it and Unblock the Notifications