Narendra Modi: ভোট সপ্তমী শেষ হওয়ার আগেই ধ্যান ভাঙলেন মোদী, বিবেকানন্দ রকে একান্তযাপন শেষ করলেন প্রধানমন্ত্রী
৪৫ ঘণ্টার নিরবিচ্ছিন্ন ধ্যান শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কন্যাকুমারীর বিবেকানন্দ রক থেকে বেরিয়ে এলেন তিনি। গত ৩০ মে বিকেল সাড়ে ৬টা থেকে কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসেছিলেন তিনি। ১ তারিখ সেই ধ্যান শেষ করার কথা ছিল তাঁর। সেই মতো নির্ধারিত সময়ে বিবেকান্ত রক থেকে বেরিয়ে এলেন প্রধানমমন্ত্রী মোদী।
ভোট শেষ এবার ফলাফল ঘোষণার পালা। দিল্লির মসনদে তৃতীয়বারের জন্য বসবেন কি নরেন্দ্র মোদী নাকি অন্য কেউ আসবে সরকারে। তার সবটাই জানা যাবে ৪ মে। ৪ মে লোকসভা ভোটের ফলাফল ঘোষণা। তার আগে একান্তযাপনের ট্র্যাডিশন বজায় রাখলেন মোদী। এর আগে ২০১৯ সালে কেদারনাথে গুহায় ৫ ঘণ্টা ধ্যানে মগ্ন ছিলেন তিনি।

ষষ্ঠ দফার ভোটের পরেই প্রধানমন্ত্রী মোদী বিবেকান্দ রকে গিয়ে ধ্যান করার কর্মসূচি ঘোষণা করেছিলেন। এই নিয়ে বিরোধীদের নিশানার মুখেও পড়তে হয়েছে তাঁকে। সপ্তম দফার নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী মোদীর এই ধ্যানে বসার কর্মসূচি রীতিমতো ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছিল মোদীর ধ্যানে বসার ছবি যেন সোশ্যাল মিিডয়ায় শেয়ার করা না হয়। তাতে ভোটাররা প্রভাবিত হতে পারেন।
৩০ মে ভোটের প্রচার শেষ হওয়ার পরেই তিনি কপ্টারে কন্যাকুমারী পৌঁছে গিয়েছিলেন। সেখানে লঞ্চে করে পৌঁছে যান বিবেকানন্দ রকে। তামিলনাড়ুর বিবেকানন্দ রক রয়েছে তিন সাগরের সঙ্গমে। আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে রয়েছে এই বিবেকানন্দ রক। ১৩১ বছর আগে এই পাথরেই মহাজ্ঞান প্রাপ্তি করেছিলেন স্বামী বিবেকানন্দ।
সেই জায়গাতে পরবর্তীকারে বিবেকান্ত মঠ প্রতিষ্ঠা করা হয়েছিল। সেখানে ভগবতী আম্মামের মন্দিরও রয়েছে। ৩০ তারিখ ভগবতী আম্মামের মন্দিরে পুজো দিয়ে বিবেকানন্দ করে ধ্যানে বসেন তিনি। ৪৫ ঘণ্টা টানা একান্তযাপনে ছিলেন প্রধানমন্ত্রী মোদী। সোশ্যাল মিডিয়ায় তাঁর ধ্যানমগ্ন ছবি ছড়িয়ে পড়েছিল। গেরুয়া বসন পরে ধ্যান মগ্ন ছিলেন তিনি। এই ৪৫ ঘণ্টা মৌনব্রত পালন করেছেন তিনি। সেই সঙ্গে কেবলমাত্র তরল আহার করেছেন তিনি।
এই ৪৫ ঘণ্টা কন্যাকুমারীর বিবেকানন্দ রকে সাধারণ পর্যটকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছিল বিশেষ নিরাপত্তায়। কন্যাকুমারীর সমুদ্রতীরবর্তী হোটেলগুলিতেও কোনও পর্যটকের বুকিং দেওয়া হচ্ছিল না। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছিল নিরাপত্তা বলয়ে। সমুদ্রে পাহারায় ছিল উপকূলরক্ষী বাহিনীর জাহাজ।












Click it and Unblock the Notifications