Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NITI Aayog Meet: ২০৪৭-এর মধ্যেই 'উন্নততর ভারত'! কোন কৌশলে? আলোচনা করলেন নরেন্দ্র মোদী

NITI Aayog Meet: শনিবার দিল্লিতে আয়োজন করা হয়েছিল নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠক। ২০৪৭ সালের মধ্যে উন্নততর ভারত তৈরির লক্ষ্যে কী পদক্ষেপ করা যেতে পারে, তা নিয়েই আলোচনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) ।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওই বৈঠকের (NITI Aayog Meet) আয়োজন করা হয় রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের ২০টি রাজ্য ও ছ'টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নররা।

NITI Aayog Meet

অন্যদিকে এই বৈঠক (NITI Aayog Meet) বয়কট করেন ইন্ডিয়া জোটের সদস্য দলগুলির মুখ্যমন্ত্রীরা। ইন্ডিয়া জোটের একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকলেও বৈঠকের মাঝেই ওয়াকআউট করে বেরিয়ে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' (Viksit Bharat 2047) তৈরি করার লক্ষ্যে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে যে একযোগে কাজ করতে হবে, সে কথাই এ দিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেছেন ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে দশম বৃহৎ অর্থনীতির দেশ থেকে পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশে উন্নীত হয়েছে ভারত। বর্তমানে ভারতের লক্ষ্য হল, বিশ্বের মধ্যে তৃতীয় অর্থনীতির দেশ হয়ে ওঠা।

নীতি আয়োগের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ বছরে অর্থনীতির ক্ষেত্রে ভারতের কী প্রাপ্তি ও কোন পথে বৃদ্ধি হয়েছে তা আলোচনা করেছেন মোদী। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন কীভাবে শুধুমাত্র আমদানি নয় রফতানির উপর জোর দেওয়া হয়েছে।

ডিফেন্স, স্পেস, স্টার্টআপ ও স্পোর্টসহ বিভিন্ন সেক্টরে বেড়েছে রফতানি। এছাড়া পানীয় জল, কৃষি, নারী ক্ষমতায়ন থেকে শুরু করে সাইবার নিরাপত্তা সব ক্ষেত্রে কী কী করা প্রয়োজন সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

উল্লেখ্য নীতি আয়োগে রয়েছেন দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির লেফটেন্যান্ট গভর্নররা, রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। আর ওই নীতি আয়োগের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী নিজে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+