Pahalgam Terror Attack: আরও কড়া আক্রমণ হবে, হুঁশিয়ারি মোদীর! বড় বার্তা মমতার

Pahalgam terror attack: কাশ্মীরে বুকে ভয়াবহ জঙ্গি হামলা। পর্যটকদের লক্ষ্য করে এলোপাথড়ি গুলি জঙ্গিদের। এখনও পর্যন্ত ভয়ঙ্কর এই জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে দুজন বিদেশি নাগরিকও আছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় লস্কর ই তৈবা এবং জইশের মতো জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা করা হচ্ছে। ঘ|টনার তীব্র নিন্দা সর্বত্র কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বর্তমানে জেদ্দায় রয়েছেন তিনি।

সেখান থেকে গোটা ঘটনা (Pahalgam terror attack) নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় কড়া বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা করে এক্স মাধ্যমে তিনি লিখছেন, এই ঘটনার পিছনে যারা আছে তাদের কোনও ভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি মৃতদের প্রতি সমবেদনাও জানিয়েছেন। আহতদের দূত আরোগ্যও কামনাও করেছেন।

Pahalgam Terror Attack

প্রধানমন্ত্রী লিখছেন, পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আক্রান্তদের সবরকম ভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আরও লিখছেন, এই ঘটনার পিছনে যারা আছে তাদের কোনও ভাবেই ছাড় দেওয়া হবে না। এই ঘটনার পিছনে যে ষড়যন্ত্র এবং শত্রুতা আছে তা কোনও ভাবেই সফল হবে না বলেও হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর।

তাঁর কথায়, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যে লড়াই তা কখনই দমবে না। উল্টে আরও কড়া আক্রমণ হবে বলে হুঁশিয়ারি। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়া মাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী লিখছেন, পাহেলগাঁও'য়ের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় আমি অন্তত কষ্ট পেয়েছি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই বার্তাও এদিন দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই হিংসার ঘটনায় যারা দোষীদের তাঁদের যাতে করা শাস্তি হয় সেই বার্তাও এদিন দিয়েছেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Pahalgam terror attack: কড়া বার্তা শাহের

কাউকে ছাড়া হবে না। শ্রীনগরে পৌঁছেই করা হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ঘটনার পরেই জরুরি ভিত্তিতে শ্রীনগরে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানে পৌঁছেই রাজভবনে জরুরি বৈঠকে বসেছেন। যেখানে সে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সহ একাধিক শীর্ষ আধিকারিকরা রয়েছেন। আছেন সেনা আধিকারিকরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+