৪৩ মিনিট ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী, এর মধ্যে ৩৯ মিনিট পর্যন্ত...মোদীর বক্তব্য শেষ হতেই 'বোমা' কেজরির
Narendra Modi-Arvind Kejriwal: আগামী সপ্তাহেই দিল্লি বিধানসভার জন্যে নির্বাচনের (Delhi Election 2024) তারিখ ঘোষণা হতে পারে। আর তার আগেই ক্রমশ চড়ছে দিল্লির রাজনীতি। গত কয়েকদিনে একাধিকবার নরেন্দ্র মোদী এবং বিজেপিকে আক্রমন শানিয়েছেন আপ (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পালটা আজ শুক্রবার 'আপদা' (Aapda govt) বলে দিল্লি সরকারকে তীব্র আক্রমন শানান প্রধানমন্ত্রী।
আর সেই জবাব দিতে দেরি করলেন না দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীও। বলেন, দিল্লিতে নয়, বিজেপিতে আছে আপদ। যে বা যারা মানুষের জন্য কাজ করে তাঁদের কখনই এমন মন্তব্য করা উচিৎ নয় বলে পাল্টা মন্তব্য অরবিন্দ কেজরিওয়ালের। আর এহেন মন্তব্যের পরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা (Narendra Modi-Arvind Kejriwal)।

এদিন আপ সুপ্রিমো (Arvind Kejriwal) বলেন, গত ১০ বছরে কেন্দ্রের সরকার দিল্লির জন্যে কোনও কাজ করেনি। উলটে দিল্লিতে মানুষের বসবাস ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। একের পর এক বস্তি ভেঙে দেওয়া হচ্ছে। আর এই ইস্যুগুলিকে সামনে রেখেই বিজেপিকে তীব্র আক্রমন শানালেন কেজরিওয়াল। শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির কোনও মুখ নেই। এমনকি বিজেপির কাছে কোনও নেরেটিভ নেই বলেও আক্রমন আপ সুপ্রিমোর।
এদিন একাধিক ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমন শানান কেজরিওয়াল। বলেন, আজ দিল্লি এসেছিলেন প্রধানমন্ত্রী। প্রায় ৪৩ মিনিট ভাষন দিয়েছেন। কিন্তু ৩৯ মিনিট পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির ক্ষমতায় আসা একটি সরকারকে লাগাতার আক্রমন করে গেলেন। কিন্তু দিল্লির মানুষের জন্য কাজ করেছেন এমন কথা বলতেই পারলেন না। যদিও গত কয়েকবছরে দিল্লির সরকার মানুষের জন্য কি কাজ করেছে তা জানাতে গেলে ২ থেকে ৩ ঘণ্টা সময় লেগে যাবে বলে দাবি আপ নেতার।
বলেন, গত কয়েক বছরে একের পর এক ঝপড়ি ভেঙে মানুষকে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছে মোদী সরকার। বিজেপি গরিবের শত্রু! এদিন কেজরিওয়াল বলেন, আজ প্রধানমন্ত্রী তিনটি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন! আর তা করতে ১০ টা বছর লেগে গেল? প্রশ্ন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, যে কাজ করে তাঁকে বাজে কথা বলার প্রয়োজন পড়ে না, কিন্তু যে বা যারা মানুষের জন্য কাজ করে না তাঁদেরই বাজে কথা বলতে হয় বলে তোপ কেজরিওয়ালের।
বলে রাখা প্রয়োজন, সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। এবার একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে কেজরিওয়াল। জায়গা ছাড়তে নারাজ বিজেপিও।












Click it and Unblock the Notifications