'ভারতে বাণিজ্যক্ষেত্রের প্রসারে সমস্ত ধরনের বিনিয়োগ স্বাগত', সিআইআইয়ের বৈঠকে জানালেন মোদী

ভারতের বাণিজ্যক্ষেত্রের প্রসারতা নিয়ে নানান বক্তব্য এদিন সিআইআইএর বার্ষিক সভায় তুলে ধরেন মোদী। এদিন দেশের প্রধানমন্ত্রী এই সভায় যোগ দিয়ে বলেন, ' নতুন ভারত এখন নতুন বিশ্বের সঙ্গে তালে তাল মিলিয়ে চললে উন্নয়ন করতে পারবে। একটা সময় যে বিদেশী বিনিয়োগকে ভারত ভয় পেত, সেই ভারতই এখন বিভিন্ন ধরনের বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে। বাণিজ্যের সুবিধার জন্য বড় পদক্ষেপ দেশ নিচ্ছে বলে এদিন জানান মোদী। '

ভারতে বাণিজ্যক্ষেত্রের প্রসারে সমস্ত ধরনের বিনিয়োগ স্বাগত, সিআইআইয়ের বৈঠকে জানালেন মোদী

এদিন ভারতের বাণিজ্যিক পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে একাধিক বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের ইন্ডাস্ট্রি উন্নয়নের লক্ষ্যে নিজের নীতি ও স্ট্র্যাটেজি ঠিক করে এগিয়েছে। এক্ষেত্রে তিনি আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ তুলে ধরেন। আত্মনিভর ভারত প্রসঙ্গে নরেন্দ্র মোদী সাফ বার্তায় জানান যে, ধীরে ধীরে মানুষের পছন্দ বদলে যেতে শুরু করেছে। প্রসঙ্গত, বাণিজ্যের আঙিনায় পশ্চিমী দুনিয়ার প্রবল প্রভাব থাকলেও, বর্তমানে মানুষের আবেগ ভারতে তৈরি হওয়া পণ্যের সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন মোদী। তাই ভারতে আত্মনির্ভর ভারতের হাত ধরে তৈরি কোনও পণ্যকেই দেশের মানুষ বেছে নিচ্ছেন বলে জানান মোদী। এই প্রসঙ্গে তিনি বলেন, 'মেড ইন ইন্ডিয়া'র জিনিস দেশ কিনবে বলে দেশবাসী কার্যত স্থির করে ফেলেছেন বলে মন্তব্য করেন মোদী।

প্রধানমন্ত্রী এদিনের বক্তব্যে বলেন, যে কৃষিক্ষেত্রে কেবলমাত্র জীবিকা রোজগারের মাধ্যম বলে পরিচিত ছিল, সেই মাধ্যমকে বর্তমানে ভারত বিশ্বায়নের সঙ্গে জুড়েছে। ভারতের কৃষকরা যেভাবে ঘরোয়া ও বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কিত হয়েছেন তার নেপথ্য়ে রয়েছে ভারতে কৃষি ক্ষেত্রে একে পর এক সংস্কার। একথা এদিন বলেন মোদী। এদিনের বৈঠকে মোদী বলেন, দেশ এই মুহূর্তে রেকর্ড সংখ্যক প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ আসতে শুরু করেছে। এরই সঙ্গে মোদী বলেন দেশের এফপিআইও বেশ তারপর্যপূর্ণ দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে বলেন দেশের ফোরেক্স রিজার্ভও বর্তমানে সর্বকালীন সেরা। এরই সঙ্গে মোদীর বার্তা এবার শুধুমাত্র ফলপ্রসূ উন্নয়নের লক্ষ্য়ে ভারত এগিয়ে যেতে চায়।এই ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, ভারতের যুব সমাজের ক্ষমতা আমরা দেখেছি। ভারতের যুব সমাজের হাত ধরে কীভাবে স্টার্ট আপ গুলি নিজের লক্ষ্য পূরমে এগিয়েছে তার বার্তা তুলে ধরেন মোদী। এদিনও নিজের বক্তব্যে অলিম্পিকে ভারতের সাফল্য প্রসঙ্গে বক্তব্য রাখেন মোদী। তিনি জানান অলিম্পিকের মঞ্চ থেকে ভারত আত্মবিশ্বাস গ্রহণ করেছে। এই প্রসঙ্গক্রমেই প্রধানমন্ত্রী বলেন, বর্তমানের ভারতের যুবকরা কাজ করতে চায় আর ঝুঁকিও নিতে চায়। এই কথাকে মাথায় রেখে ভবিষ্যতে উন্নয়নের রূপরেখা তৈরির বার্তা দেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+