ধ্বংস করে দেওয়া উচিৎ মাদ্রাসা এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার নরসিংহানন্দ
ফের বিতর্কে জড়ালেন ধর্ম প্রচারক ইয়াতি নরসিংহানন্দ সরস্বতী। বিতর্কিত বিবৃতির জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে তিনি তিনি "গান পাউডার" ব্যবহার করে মাদ্রাসা এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ধ্বংস করার কথা বলেছিলেন। আর এর জন্যই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কোথায় এই কথা বলেন তিনি?
রবিবার, ইয়াতি নরসিংহানন্দ হিন্দু মহাসভার একটি অনুষ্ঠানে যোগ দিতে আলিগড়ে গিয়েছিলেন। উত্তর প্রদেশ সরকারের দ্বারা স্বীকৃত মাদ্রাসার সমীক্ষা সম্পর্কে বলতে গিয়ে, ইয়াতি নরসিংহানন্দ বলেন যে মাদ্রাসার মতো প্রতিষ্ঠান থাকাই উচিত নয়।

ভিডিওতে কী বলতে শোনা যায়?
এরপর ইয়াতি নরসিংহানন্দকে একটি ভিডিওতে বলতে শোনা যায় যে, "সব মাদ্রাসাকে বারুদ দিয়ে উড়িয়ে দেওয়া উচিত, ঠিক চিনের মতো। মাদ্রাসার সমস্ত ছাত্রদের বিশেষ শিবিরে পাঠানো উচিত যাতে তাদের মস্তিষ্ক থেকে কোরান নামক ভাইরাসটি মুছে ফেলা হয়।,"
ইয়াতি নরসিংহানন্দ আরও বলেছেন যে মাদ্রাসার মতোই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) কেও উড়িয়ে দেওয়া উচিত এবং এর ছাত্রদের আটক কেন্দ্রে পাঠানো উচিত এবং তাদের মস্তিষ্কের চিকিত্সা করা উচিত।

আগেও এমন কথা বলেছেন
এই প্রথম নয় যে ইয়াতি নরসিংহানন্দের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের জন্য মামলা করা হয়েছে। এর আগে গত বছর হরিদ্বারে বিদ্বেষমূলক বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি মুক্তি পান।
সম্প্রতি মহাত্মা গান্ধীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য ইয়াতি নরসিংহানন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে, ইয়াতি নরসিংহানন্দকে বলতে শোনা যায় যে "এক কোটি হিন্দু হত্যার জন্য মহাত্মা গান্ধী দায়ী।" এবং আরও নানা মন্তব্য পেশ করেছিলেন ধর্মপ্রচারক।
আলিগড়ের অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে, ইয়াতি নরসিংহানন্দ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে "তামাশা" বলে অভিহিত করেছেন। ইয়াতি নরসিংহানন্দ বলেছেন, "রাহুল গান্ধী জিহাদিদের সাথে রয়েছেন। তিনি উত্তর প্রদেশে জিততে পারেননি তাই কেরালায় গিয়ে ওয়ানাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।" এই অঞ্চল যেহেতু মুসলিম অধ্যুষিত তাই তিনি এই কথা বলেন।

রাহুল গান্ধী প্রসঙ্গে
একইসঙ্গে ধর্মপ্রচারক এই কথাও বলেন যে, "রাহুল গান্ধী যদি ভারতকে একত্রিতই করতে চান তাহলে তার উচিত এখনই পাকিস্তান এবং বাংলাদেশে যাওয়া, যেগুলো মহাত্মা গান্ধী তৈরি করেছিলেন। প্রথমে পাকিস্তান, বাংলাদেশকে ভারতের সাথে সংযুক্ত করুন। এটা করতে পারলে বাকি স হয় মামলা হয় এবং গ্রেফতার করা হয়।












Click it and Unblock the Notifications