সরকারি প্রকল্পের উদ্বোধনে বিলাসবহুল হোটেলে নিশিযাপন মোদীর, ৮০ লক্ষ টাকার বিল না মেটানোর অভিযোগ
কর্নাটকের মাইসুরুতে ২০২৩ সালে প্রধানমন্ত্রী মোদী গিয়েছিলেন ৫০ বছরের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের কর্তৃপক্ষ, বন মন্ত্রক এবং জলবায়ু পরির্তন মন্ত্রক।
সম্পূর্ণ সরকারি ফান্ডিংয়ের টাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বনমন্ত্রক ৩ কোটি টাকা খরচ করেছিল এই ইভেন্টের জন্য। ৯ এপ্রিল থেকে ১১ এপ্রিল তিন দিন ধরে হয়েছিল অনুষ্ঠান। খুব কম সময়ের মধ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মোট ৬.৩৩ কোটি টাকা খরচ করা হয়েছিল।

তার মধ্যে কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ৩ কোটি টাকা। বাকি ৩.৩৩ কোটি টাকা এখনও পর্যন্ত আটকে রয়েছে। অর্থমন্ত্রপক এবং ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কর্তৃপক্ষের মধ্যে এই নিয়ে টানা পোড়েন চলেছে। এই নিয়ে দুই দফতরের মধ্যে চিঠি চাপাটি চলছে। বনমন্ত্রকের পক্ষ থেকে ৩ কোটি টাকা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু তাতে ভিভি আইপি সমাগম হওয়ায় সেই বাজেট বাড়িয়ে দেওয়া হয়।
এই নিয় কর্নাটকের বন্যপ্রাণ সংরক্ষণের প্রধান দিল্লিতে চিঠি লিখে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে সেই টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তার পাল্টা চিঠি লিখে এনটিসিএ জানায় যে প্রধানমন্ত্রী মোদী মাইসুরুর যে হোটেলে ছিলেন সেটা রাজ্য সরকারের দেওয়ার কথা। সেই টাকা তারা দিতে পারবে না।
মাইসুরুর বিলাসবহুল হোটেল ব্লু প্লাজায় ছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে ৮০ লক্ষ টাকার বেশি বিল বকেয়া পড়ে রয়েছে। ১২ মাস অর্থাৎ ১ বছর কেটে গেলেও সেই বিল দেওয়া হয়নি। এবার হোটেল কর্তৃপক্ষ সেই টাকা দাবি করতে শুরু করে দিয়েছে। এখনও টাকা মেটানো না হওয়ায় তাতে অতিরিক্ত ১৮ শতাংশ সুদ দিতে হবে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। তার জন্য ১২ লক্ষ টাকা অতিরিক্ত চার্জ করেছে হোটেল কর্তৃপক্ষ। ১ জুনের মধ্যে সেই টাকা না মেটানো হলে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে হোটেল কর্ত-পক্ষ।












Click it and Unblock the Notifications