'আমার মা-ও ইন্দ্রাণী মুখার্জীর মতো একাধিক পুরুষের শয্যাসঙ্গী', দুঃখপ্রকাশ সপ্তম শ্রেণির ছাত্রের
নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : শিনা বোরা হত্যাকাণ্ড ও তার সঙ্গে ইন্দ্রাণী মুখার্জীর একাধিক বিয়ে ও পুরুষ সংস্রব নিয়ে সারা দেশের মিডিয়ায় তুলকালাম চলছে। [টাকার লোভেই শিনাকে হত্যা করেন ইন্দ্রাণী!]
হাই প্রোফাইল এই খুনের ঘটনার পরতে পরতে রয়েছে এমনই রহস্যের গন্ধ যা আকৃষ্ট করে রেখেছে আট থেকে আশি সকলকেই। এই সম্পর্কে একটুও খোঁজ রাখেন না, এমন মানুষ প্রায় নেই বললেই চলে। [শিনা বোরা হত্যা কাণ্ড নিয়ে ছবি তৈরি হলে কাকে কোন চরিত্রে নেওয়া হতে পারে!]

বড়দের পাশাপাশি ছোটদের মনেও যে এমন ঘটনা তীব্র প্রভাব ফেলে তাই উঠে এল প্রকাশ্যে। যখন দিল্লির নামী বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণির এক পড়ুয়া বন্ধুদের কাছে একটি চিরকুটে লিখল, "আমি বাবা-মায়ের অবৈধ সন্তান। আমার মা-ও ইন্দ্রাণী মুখার্জীর মতো। অনেকের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করে বেড়ায়।" [খুন হওয়ার সময় শিনা গর্ভবতী ছিলেন?]
বিস্ফোরক এই ঘটনাটি চোখে পড়ে যায় এক শিক্ষকের। তিনি দেরি না করে স্কুলের অধ্যক্ষকে বিষয়টি জানান। অধ্যক্ষও সঙ্গে সঙ্গে ডেকে পাঠান ছাত্রের বাবা-মাকে।
এরপরই শিশুটিকে কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়েছে। ছাত্রটির ভবিষ্যতের কথা ভেবে এর বেশি কোনও ঘটনাই প্রকাশ্য়ে আনতে চাইছে না স্কুল কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications