অপরাধ কবুল? টাকার লোভেই শিনাকে হত্যা করেন ইন্দ্রাণী!
মুম্বই, ২ সেপ্টেম্বর : গ্রেফতার হওয়ার সপ্তাহখানেক পরে অবশেষে শিনাকে হত্য়া করেছেন বলে নিজের দোষ স্বীকার করলেন ইন্দ্রাণী মুখার্জী। আপাতত এমনটাই জানা গিয়েছে মুম্বই পুলিশ সূত্রে। [শিনা বোরা হত্যা কাণ্ড নিয়ে ছবি তৈরি হলে কাকে কোন চরিত্রে নেওয়া হতে পারে]
এতদিন অস্বীকার করে আসার পরে পুলিশি জেরায় শেষপর্যন্ত নিজের অপরাধকে মেনে নিতে হয়েছে ইন্দ্রাণীকে। জেরায় নেতৃত্ব দিয়েছিলেন মুম্বই পুলিশের কমিশনার রাকেশ মারিয়া।

সূত্রের খবর, বিপুল অর্থের বশে নিজের মেয়ে শিনাকে খুন করেন ইন্দ্রাণী। টাকার পরিমাণ প্রায় ১৫০ কোটি। এই টাকা শিনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত রাখা ছিল। ইন্দ্রাণী ও পিটার মুখার্জী যখন তাদের নামে থাকা সংবাদমাধ্যমের মালিকানা বিক্রি করেন তখন মোট ৪৫০-৫০০ কোটি টাকা পেয়েছিলেন তারা।
২০০৮-০৯ সালে ঘটা এই ঘটনায় মোট টাকার একটা অংশ অর্থাৎ ১৫০ কোটি টাকা শিনার নামে থাকা অ্যাকাউন্টে সরিয়ে রাখেন ইন্দ্রাণী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরে শিনা সেই টাকা ফেরত দিতে অস্বীকার করলে ইন্দ্রাণীর সঙ্গে বচসা হয়।
এরপরই ড্রাইভার শ্যাম রাই ও প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নাকে সঙ্গে নিয়ে ইন্দ্রাণী সেই কারণেই শিনাকে হত্যা করেন কিনা সেটাই এখন খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।
প্রসঙ্গত, ২০১২ সালে শিনাকে হত্যা করে রায়গড়ের জঙ্গলে দেহ ফেলে আসা হয় বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। পরে ফোনকল ট্র্যাপ করে ইন্দ্রাণী ও তার সহযোগীদের খুনের মামলায় গ্রেফতার করে পুলিশ।












Click it and Unblock the Notifications