সংসদে শহিদ বাবাকে অপমান, ভাইকে মীরজাফর বলার পরেও মামলা নেই! প্রধানমন্ত্রী মোদীকে নিশানা প্রিয়াঙ্কা গান্ধীর
ভাই রাহুলের হয়ে এবার কার্যত ব্যাট হাতে তুলে নিলেন দিদি প্রিয়াঙ্কা গান্ধী। সংসদে শহিদ বাবাকে নিয়ে অপমানজনক কথা বলার অভিযোগ তিনি করেছেন এদিন। রাজঘাটের বাইরে কংগ্রেসের সত্যাগ্রহ সভায় তিনি রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়ার ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রী মোদীকেও তীব্র নিশানা করেছেন।
|
বাবাকে অপমান
প্রিয়াঙ্কা গান্ধী এদিন অভিযোগ করেছেন, সংসদে তাঁর বাবারে (প্রয়াত রাজীব গান্ধী) অপমান করা হয়েছে। ভাইকে মীরজাফরের মতো নাম দেওয়া হয়েছে। মন্ত্রীরা মাকে অপমান করেছেন। আপনাজের একজন মুখ্যমন্ত্রী বলেছেন, রাহুল গান্ধী তাঁর বাবা কে তাই জানেন না। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন কেন এই পরিবার নেহরু পদবী ব্যবহার করে না। তিনি একথা বলে কাশ্মীরি পণ্ডিতদের পুরো সমাজকে অপমান করেছেন। এই ধরনের মন্তব্য যাঁরা করেছিলেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি প্রধানমন্ত্রীকে কাপুরুষ বলে আক্রমণও করেন এবং বলেন সব রাজার মতো তিনিও পরাজিত হবেন।
|
আক্রমণের পরে শান্ত থেকে গিয়েছি
প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, এই ধরনের লোকেদের সংসদে অযোগ্য ঘোষণা করা হয় না। তাঁদেরকে জেলেও পাঠানো হয় না। বছরের পর বছর তাঁদেরকে নির্বাচনে লড়াই করবার জন্য বাধাও দেওয়া হয় না। এই ধরনের লোকের আমাদের পরিবারকে বারে বারে অপমান করেছেন, কিন্তু আমরা শান্ত থেকেছি বলেছেন প্রিয়াঙ্কা।
|
পরিবারবাদ নিয়ে প্রিয়াঙ্কা
বিজেপির পরিবারবাদ নিয়ে আক্রমণের জবাব দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন, বিজেপি পরিবারবার দিনে কথা বলে, তিনি (প্রিয়াঙ্কা) জিজ্ঞাসা করতে চান ভগবান রাম কে? তিনি কি পরিবারবাদী ছিলেন? পরিবারের সংস্কৃতির লড়াইয়ের জন্য পাণ্ডবরা কি পরিবারবাদী হয়ে গিয়েছিলেন, প্রশ্ন করেন প্রিয়াঙ্কা। দেশে মানুষের জন্য পরিবারের লোকেরা লড়াই করেছিলেন, তার জন্য কি লজ্জিত হওয়া উচিত, প্রশ্ন করেন তিনি। প্রিয়াঙ্কা বলেছেন, তাদের পরিবার রক্ত দিয়ে গণতন্ত্রকে লালনপালন করেছে।
|
রাহুল গিয়েছিলেন মোদীর কাছে
প্রিয়াঙ্কা বলেছেন, ভাই (রাহুল) গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীর কাছে। বলেছিলেন, তাঁর (মোদী) প্রতি কোনও ধৃণা নেই। সে বলেছিল ভিন্ন মতাদর্শ হতে পারে, কিন্তু ঘৃণার আদর্শ নেই।
|
বিজেপির পাপ্পু বলার জবাব
বিজেপির তরফ থেকে রাহুল গান্ধীকে পাপ্পু বলে বারে বারে আক্রমণ করা হয়েছে। যা নিয়ে এদিন জবাব দেওয়ার চেষ্টা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন, রাহুল গান্ধী, বিশ্বের মর্যাদাপূর্ণ দুই বিশ্ববিদ্যালয় হার্ভার্ড এবং কেম্ব্রিজে পড়াশোনা করেছে। বিজেপি তাঁকে পাপ্পু ডাকতে শুরু করলেও. পরে বুঝতে পারে পাপু তিনি নন। তিনি সৎ এবং সাধারণ মানুষের সমস্যা বোঝেন।
ছবি সৌ:এএনআই












Click it and Unblock the Notifications