লক্ষ্য ২০২৪-এর ভোট! যোগী রাজ্যে মুসলিমদের বিশেষ অংশকে নিয়ে বড় পদক্ষেপ বিজেপির

বিজেপি ইতিমধ্যে উত্তর প্রদেশ থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একাধিক আসনে জয়লাভ করেছে। তবে ২০২৪-এর লক্ষ্যে নিজেদের শক্তিকে জোরদার করতে পদক্ষেপ করেছে শাসক দল। বিধান পরিষদে শিক্ষাবিদ তারিক মনসুরকে মনোনয়ন দেওয়ার সঙ্গে পাসমান্দা গুরুত্ব দেওয়া এবং মুসলিম পেশাদারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে শুরু করেছে।

মুসলিম জনগোষ্ঠীর মধ্যে পাসমান্দারা অনগ্রসর শ্রেণিভুক্ত। সেক্ষেত্রে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তারিক মনসুরকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে বিজেপি। বলে রাখা ভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের মধ্যে আলোচনার পাশাপাশি সরকারি অনুষ্ঠানে তাঁর সরকার কীভাবে কোনও বৈষম্য ছাড়াই বঞ্চিতদের জন্য কাজ করছে তার উল্লেখ করে থাকেন।

যোগী আদিত্যনাথ

২০২৪-এর লক্ষ্যে বিজেপি উত্তর প্রদেশে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তারা মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়াদের নিশানা করেছে। উত্তর প্রদেশের আজমগড় এবং রামপুরের মতো মুসলিম অধ্যুষিত লোকসভা আসন জয় এব্যাপারে তাদেরকে উৎসাহিত করেছে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপির সংখ্যালঘু মোর্চা পাসমান্দা মুসলিমদের সঙ্গে ভাল যোগাযোগ তৈরি করছে অনুষ্ঠানেরও আয়োজন করেছে। দেশের মুসলিমদের মধ্যে এই শ্রেণির মুসলিমরা হলেন প্রায় ৮০ শতাংশের মতো। এই শ্রেণির মুসলিম নেতারা বিশ্বাস করেন উন্নয়নের মাধ্যমেই তাদের অবস্থার পরিবর্তন হতে পারে।

যোগী আদিত্যনাথ

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিজেপি এই ধরনের যোগাযোগ আরও জোরদার করবে। সূত্রের খবর অনুযায়ী গেরুয়া শিবির ইতিমধ্যেই বেশ কিছু লোকসভা আসন চিহ্নিত করেছে সেখানে পিছিয়ে পড়া মুসলিমরা বেশি সংখ্যায় রয়েছেন।

বাজেটের পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী মোদী পাসমান্দা মুসলিমদের অনগ্রসরতার কথা তুলে ধরেছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সরকার যে বঞ্চিত অংশের মানুষজনের কাছে পৌঁছতে চাইছে সেই কথাও উল্লেখ করেছিলেন। এথানেই শেষ নয় প্রধানমন্ত্রী দলের বৈঠকে মুসলিম পেশাদারদের কাছে পৌঁছতে কর্মীদের উৎসাহিত করেছিলেন।

উল্লেখ করা প্রয়োজন যে উত্তর প্রদেশে যোগী মন্ত্রিসভার একমাত্র মুসলিম সদস্য ড্যানিস আনসারি এই পাসমান্দা জনগোষ্ঠীর মধ্যে পড়েন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+