ক্যানসারে আক্রান্ত সুরকার আদেশ শ্রীবাস্তব, অবস্থা সঙ্কটজনক
মুম্বই, ৩১ অগাস্ট : বলিউডের অন্যতম পরিচিত সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তব ফের ক্যানসারে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। [বাস্তব জীবনে ক্যানাসারে আক্রান্ত ৬ তারকা]
জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন আদেশ। জীবনযুদ্ধে জেতার তীব্র লড়াই চালাতে হচ্ছে তাঁকে। [প্রতিদিনের যে যে খাবারে আপনার ক্যানসার হতে পারে!]

পারিবারিক সূত্রে খবর, এই প্রথম নয়, এর আগে ২০১০ সালে প্রথম ক্যানসার ধরা পড়ে আদেশের। সেসময়ে চিকিৎসায় সম্পূর্ণ সেরে ওঠেন তিনি। তবে ফের একবার এই কর্কট রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। [স্তন ক্যানসার সম্পর্কে অজানা কিছু তথ্য]
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আদেশের খবর জানতে পেরে স্যোশাল মিডিয়ায় নিজের বেদনা ব্যক্ত করেন। একইসঙ্গে আদেশ যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, সে প্রার্থনাও করেছেন লতা। [এই খাবারগুলি ক্যানসার প্রতিরোধে সাহায্য করে]
অন্যদিকে আর এক বিখ্যাত গায়ক সোনু নিগমও ফেসবুকে আদেশের জন্য সকলকে প্রর্থনা করতে বলেছেন। তিনি নিজে গিয়ে হাসপাতালে আদেশকে দেখে এসেছেন বলেও জানা গিয়েছে। [জেনে নিন ক্যানসার থেকে বাঁচতে চাইলে কেন অবশ্যই খাবেন 'গ্রিন টি']
আদেশ শ্রীবাস্তব 'রহেনা হ্য়ায় তেরে দিল মে', 'কভি খুশি কভি গম', 'বাগবান', 'চলতে চলতে' ইত্যাদি সহ বহু বলিউড সিনেমায় সঙ্গীত পরিচালকের কাছ করেছেন। [জেনে নিন জরায়ুর ক্যানসারের পূর্ব লক্ষণ]












Click it and Unblock the Notifications