রূপান্তরকামী হওয়ায় বাড়ি থেকে বের করে দেওয়া হল মুম্বইয়ের চিত্রনির্মাতাকে!
মুম্বই, ২৪ জুন : রূপান্তরকামী এক চিত্রনির্মাতাকে তাঁর লিঙ্গের কারণে ফ্ল্যাটের মালিক বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ। রূপান্তরকামী ও চিত্রনির্মাতার দাবি, কিছুদিন আগেই তিনি ওই আবাসনে স্থানান্তরিত হন। কিন্তু আচমকাই বাড়ির মালিক মনে করেন এই আবাসনে পরিবার নিয়ে সবাই থাকে। এবং তারা চাইবেন না যে তাঁদের প্রতিবেশি একজন 'সমকামী' হোন। [যোগ্যতা সত্ত্বেও 'মুসলমান' বলে চাকরি হল না এক যুবকের]
জো পল নামের ওই রূপান্তরকামীর কথায়, "বাড়িওয়ালা সমকামী শব্দটি ব্যবহার করেছেন, কারণ হয়তো তিনি রূপান্তরকামী কী বিষয়টাই জানেন না।"

জো কলকাতার এক ফ্রিলান্স অ্যাডফিল্ম বা বিজ্ঞাপনের পরিচালক। তিনি কলকাতা থেকে এসেছেন। বাড়ির দালাল জাহাঙ্গীরের সাহায্য়ে তিনি যোগেশ্বরীর এই বাড়িটির খোজ পান। চুক্তিপত্র তৈরি হয়ে গেলেও তাতে বাড়িওয়ালা তখনও সই করেননি। তবুও জাহাঙ্গীরের আশ্বাসে নতুন ফ্ল্যাটে ওঠেন জো। [মুসলমান বলে মাথা গোঁজার ঠাই জুটল না এক যুবতীর]
জো-এর কথায়, "চুক্তি হওয়ার আগেই আমি জাহাঙ্গীরকে জিজ্ঞাসা করেছিলাম আমার লিঙ্গের জন্য নতুন বাড়িতে থাকার ক্ষেত্রে কোনও সমস্যা হবে নাতো? কারণ আগের বাড়ি আমি আমার লিঙ্গের কারণেই ছাড়তে বাধ্য হয়েছিলাম। ৩ মাস ধরে প্রত্যেকদিন আমাকে মানসিকভাবে হেনস্থা হতে হয়েছিল। আমি নতুন বাড়িতে থাকার ক্ষেত্রে শুধুমাত্র মনের শান্তি চেয়েছিলাম।
জাহাঙ্গীরও আশ্বাস দিয়েছিলেন, ১১ মাসের যে চুক্তি হয়েছে সেই সময়কালের মধ্যে জো কে কোনও রকম সমস্যার সম্মুখীন হতে হবে না তাঁর লিঙ্গের কারণে। [ভারত পেল প্রথম 'রূপান্তরিত' কলেজ অধ্যক্ষা, মানবী বন্দ্যোপাধ্যায়]
জো-এর দাবি তিনি যখন ওই ফ্ল্যাটে থাকতে শুরু করেন তখন ফ্ল্যাটের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। নল থেকে শুরু করে রং সবকিছুর কাজ করিয়েছেন তিনি নিজেই। তাই এই ফ্ল্যাটেই থাকতে চাইছেন তিনি।
এদিকে এই গোটা ঘটনায়, জাহাঙ্গীর জানিয়েছেন, এঘটনা লিঙ্গের ভেদাভেদের ঘটনা নয়। এই ঘটনার দায় আসলে তারই। কারণ খদ্দের আনার আগে তিনি মালিকের সঙ্গে কথা বলে নেননি, তাই তিনি জানতেন না বাড়ির মালিক শুধুমাত্র কোনও পরিবারকেই ভাড়া দেবে বলে ঠিক করেছেন। একা থাকে এমন কাউকে বাড়ি দেওয়া হবে না।
কিন্তু জাহাঙ্গীরের দাবি মানতে নারাজ জো। জো স্পষ্টভাবে জানিয়েছেন কোনও বিভ্রান্তি নেই এই বিষয়ে যে একা বলে নয়, তাঁর যৌন অগ্রাধিকারের ভিত্তিতেই তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications