যোগ্যতা সত্ত্বেও 'মুসলমান' বলে চাকরি হল না এক যুবকের
মুম্বই, ২১ মে : জিশান আলি খান। ২২ বথর বয়স, এমবিএ গ্র্যাজুয়েট। সবরকম যোগ্যতা থাকা সত্ত্বেও ইন্টারভিউ দিতে গিয়ে খালি হাতে ফিরতে হল তাঁকে। কেন? তাঁর একটাই অপরাধ, তিনি মুসলিম।
আর এই একটাই কারণে মুম্বইয়ের একটি কোম্পানি খালি হাতে ফেরাল জিশানকে। ভারত যেখানে ধর্মীয় সম্প্রীতি ও সর্ব ধর্ম সমন্বয়ের ক্ষেত্র হিসাবে সারা বিশ্বে সমাদৃত সেখানে এদিনে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রদীপের তলার অন্ধকার চিত্রটা।

ঘটনা হল, দুই বন্ধুর সঙ্গে মিলে মুম্বইয়ের একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন জিশান। কোম্পানিটি হিরের রপ্তানি করে। সেখানে মার্কেটিং দপ্তরে চাকরির দরখাস্ত করেন তিন বন্ধু। প্রথম রাউন্ড দিয়ে বেরিয়ে এসে বাকী দুজন অর্থাৎ মুকুন্দ মনি ও ওঙ্কার বনসোদে দ্বিতীয় রাউন্ডের ইন্টারভিউতে ডাক পেলেও জিশানকে মেল করে জানিয়ে দেওয়া হয়, কোম্পানি কোনও মুসলমান প্রার্থীকে চাকরিতে নেয় না।
ঘটনায় বিষণ্ণ জিশান সঙ্গে সঙ্গে ঘটনাটি বিস্তারিতভাবে স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে জানান এবং তারপরই তা ক্রমেই ভাইরাল হয়ে ওঠে।
পরে জিশানের পিতা মহম্মদ আলি পুলিশে নালিশ জানান। অন্যদিকে জাতীয় সংখ্য়ালঘু কমিশনও বিষয়টির তদন্তে নেমেছে।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications